নিরাপদ যাতায়াতের লক্ষ্য, নতুন ‘ফোর্স গামা’ নিয়ে আশাবাদী পরিবহণ ব্যবসায়ীরা

NEWS INDIA বাংলা
0

 স্কুল পুল কারের জন্য বাজারে ‘ফোর্স গামা’, উদ্বোধনেই মিলল একাধিক বুকিং

Force GAMA school pool car launch Force Motors new vehicle

স্কুল পড়ুয়াদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের লক্ষ্য নিয়ে বাজারে এল Force GAMA। শুক্রবার রাতে মধ্যমগ্রামের শিবম গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই মাল্টি-ইউটিলিটি ভেহিকলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনেই একাধিক বুকিং হওয়ায় আশাবাদী নির্মাতা সংস্থা।

সংস্থার দাবি, ১০ সিটের এই গাড়িটি স্কুল পুল কার, পর্যটন পরিবহণ, বড় পরিবার এবং বাণিজ্যিক কাজে সমানভাবে ব্যবহার করা যাবে। বিশেষ করে স্কুল পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ও আরামের বিষয়টি মাথায় রেখেই মডেলটি তৈরি করা হয়েছে।

ফোর্স মোটরসের প্রতিনিধিদের মতে, গাড়িটিতে উন্নত প্রযুক্তির ইঞ্জিন, শক্তিশালী এয়ার কন্ডিশনিং ব্যবস্থা এবং আধুনিক কুলিং সিস্টেম যুক্ত করা হয়েছে। সংস্থার জনপ্রিয় মডেল Force Cruiser-এর তুলনায় এতে বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে। ওজন কম হওয়ায় জ্বালানি সাশ্রয় এবং উন্নত মাইলেজ পাওয়া যাবে বলেও দাবি করা হয়েছে।

সংস্থার আরও দাবি, পাহাড়ি রাস্তা, গ্রামীণ এলাকা, শহুরে পরিবেশ কিংবা দুর্গম পথে চলার উপযোগী করে গাড়িটি তৈরি করা হয়েছে। কম রক্ষণাবেক্ষণ খরচ এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকায় এটি পুল কার মালিকদের কাছেও আকর্ষণীয় বিকল্প হতে পারে।

ভিডিওটি দেখুন...

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ক্রেতাদের একাংশ জানান, ফোর্সের আগের মডেলগুলির অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় নতুন গামা মডেলের উপর তাঁদের আস্থা রয়েছে। যদিও দীর্ঘমেয়াদি পারফরম্যান্স সম্পর্কে নিশ্চিত মূল্যায়নের জন্য কিছুটা সময় লাগবে বলেও মত প্রকাশ করেছেন অনেকে।

বর্তমানে গাড়িটির এক্স-শোরুম মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। রোড ট্যাক্স, বিমা এবং অন্যান্য খরচ যুক্ত হলে অন-রোড মূল্য আরও কিছুটা বাড়তে পারে। তবুও প্রথম দিনেই ভালো সংখ্যক বুকিং পাওয়ায় সংস্থা মনে করছে, স্কুল পুল কার পরিষেবা ও যাত্রী পরিবহণের ক্ষেত্রে আগামী দিনে এই গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!