পরিবেশ দিবসে বারাসাত মেডিকেল কলেজে বৃক্ষরোপণ, সামিল চিকিৎসক থেকে বিধায়ক

NEWS INDIA বাংলা
0

 বিশ্ব পরিবেশ দিবসে বারাসাত মেডিকেল কলেজে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি

World Environment Day tree plantation at Barasat Medical College under Ek Ped Maa Ke Naam campaign

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল। কেন্দ্র ও রাজ্য সরকারের পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় ‘একটি গাছ মায়ের নামে’ বৃক্ষরোপণ কর্মসূচি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ সুহৃতা পাল, এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা, চিকিৎসক, নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক কর্মীরা। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন বারাসাতের নবনির্বাচিত বিধায়ক শংকর চ্যাটার্জী

মেডিকেল কলেজ চত্বরে এদিন ২০টিরও বেশি চারা গাছ রোপণ করা হয়। উপস্থিত অতিথি এবং হাসপাতালের কর্মীরা নিজ হাতে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার শপথ নেন। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার বার্তাও তুলে ধরা হয়।

ভিডিওটি দেখুন...

এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা বলেন, “শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। সেই গাছের পরিচর্যা এবং সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।”

মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিকে সমর্থন জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক কর্মীদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


আরও পড়ুন...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!