আমন্ত্রণপত্র হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাতে বিজয়–রশ্মিকার বিয়েতে

NEWS INDIA বাংলা
0

 প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, উদয়পুরে রাজকীয় বিয়ে সারলেন বিজয়–রশ্মিকা

Vijay Rashmika meeting PM Modi before wedding


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া: সম্প্রতি দক্ষিণী ছবির জনপ্রিয় জুটি বিজয় ডেভেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরে ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের রাজকীয় বিয়ে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সাজানো হয়েছিল সম্পূর্ণ আয়োজন।

বিয়ের আগে নয়া দিল্লিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই তারকা জুটি। সেই সাক্ষাতের সময় তাঁরা প্রধানমন্ত্রীর হাতে নিজেদের বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন। পাশাপাশি ৪ মার্চ হায়দ্রাবাদে আয়োজিত গ্র্যান্ড রিসেপশনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণে উদয়পুরের মূল বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও নবদম্পতিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সাক্ষাতের সময় বিজয় ও রশ্মিকা প্রধানমন্ত্রীর হাতে একটি রুপোর গণেশ মূর্তি উপহার দেন।

একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও রিসেপশনের আমন্ত্রণ জানানো হয়েছে।

উদয়পুরের সাতপাকের পর এবার হায়দরাবাদে বসতে চলেছে তারকাখচিত রিসেপশন। রাজনৈতিক ও বিনোদন জগতের একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বের উপস্থিতির সম্ভাবনা রয়েছে সেখানে।

বিয়ের সাজ, পোশাক ও আভিজাত্যে ইতিমধ্যেই নেটদুনিয়ায় প্রশংসার ঝড় উঠেছে। অনুরাগীদের একাংশ নবদম্পতিকে ‘মেড ফর ইচ আদার’ বলেও উল্লেখ করছেন।

রাজকীয় আয়োজন, তারকাখচিত অতিথি তালিকা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ—সব মিলিয়ে এই বিয়ে এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!