নকল রুখতে নজিরবিহীন নিরাপত্তা, জুতো ছাড়া পরীক্ষা দিতে হল পরীক্ষার্থীদের

NEWS INDIA বাংলা
0

 জুতো খুলেই পরীক্ষা, কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে এসএসসি গ্রুপ সি

SSC Group C exam candidates entering exam hall with security checks

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: ২০২৬-এর নির্বাচনের আগেই রাজ্যজুড়ে অনুষ্ঠিত হল এসএসসি গ্রুপ সি পরীক্ষা। দীর্ঘদিনের বিতর্ক ও দুর্নীতির দাগ মুছতে এবার একেবারে কড়া মেজাজে পরীক্ষা নিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। রবিবার রাজ্যজুড়ে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এবার সেই পরীক্ষাতেই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জারি করল প্রশাসন।

সকাল ১০টা বাজতেই পরীক্ষা কেন্দ্রগুলির সামনে উপচে পড়ে ভিড়। নির্ধারিত সময়ের অনেক আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন পরীক্ষার্থীরা। জানা যায়, দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় দুপুর ১টা ৫০ মিনিটে।

এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়—জুতো পরে কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী, জুতোর বদলে চটি পরে ঢুকতে হয়েছে পরীক্ষার্থীদের, আর তা না হলে খালি পায়েই পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হয়েছে।

দীর্ঘদিনের বিতর্কের পর প্রশ্ন ফাঁস ও নকল রোধ করতেই এমন কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মত অনেকের।

এছাড়াও পরীক্ষা কেন্দ্রে ছিল একাধিক কড়াকড়ি। মোবাইল ফোন থেকে স্মার্টওয়াচ—সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। একাধিক কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। কড়া নজরদারিতে সিসিটিভি এবং বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। কোথাও কোনও ফাঁক রাখতে নারাজ ছিল প্রশাসন।

পরীক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কেন্দ্রীয় নির্দেশিকা মেনেই পরীক্ষা পরিচালিত হয়েছে বলেও জানানো হয়েছে।

অতীতের বিতর্ক এখনও তাজা থাকায় কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারে আর কোনও ঝুঁকি নয়—এই বার্তাই স্পষ্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!