গৌরাঙ্গ মহাপ্রভুর বর্ষপূর্তি উপলক্ষে তমলুকে বর্ণাঢ্য শোভাযাত্রা, উপস্থিত শুভেন্দু

NEWS INDIA বাংলা
0

 তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর ৫১৭তম আগমন বর্ষপূর্তি, নগর পরিক্রমায় শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari participating in Gaura Mahaprabhu procession in Tamluk


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:পূর্ব মেদিনীপুরের তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য দেবের শুভ আগমনের ৫১৭তম বর্ষপূর্তি উপলক্ষে মহাপ্রভু মন্দির প্রাঙ্গণ থেকে রবিবার বর্ণাঢ্য নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। এদিন শহরজুড়ে শোভাযাত্রায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ত্রিপাটের বসন্ত মহারাজের নেতৃত্বে নগর পরিক্রমায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহর পরিক্রমা করে পুনরায় মন্দিরেই এসে সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ২০১৭ সাল থেকে তিনি মন্দির কমিটি ও সনাতনী ভক্তমণ্ডলীর সঙ্গে উদ্যোগ নিয়ে প্রতিবছর এই উৎসব আয়োজনের চেষ্টা করে আসছেন। তাঁর বক্তব্য, “সনাতনী অক্ষয়, সনাতনী অমর।” তিনি দাবি করেন, আগে যেখানে এক-দু’দিনের অনুষ্ঠান হতো, এখন তা পাঁচ দিনব্যাপী পালিত হচ্ছে।

উৎসব উপলক্ষে এলাকায় ভক্তসমাগমে ধর্মীয় আবহ স্পষ্ট হয়ে ওঠে।

এছাড়াও SIR নিয়েও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, বহুদিন ধরে রাজনীতি করার অভিজ্ঞতা থেকে তিনি অনুমান করেছিলেন বাতিলের সংখ্যা কত হতে পারে, এবং সেই সংখ্যার দিকেই পরিস্থিতি এগোচ্ছে। পঞ্চায়েত প্রধানের নাম বাদ যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটি বিচার করার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের।

পাশাপাশি তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ তথা ভারতে বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গাদের কোনও স্থান নেই। তবে হিন্দুরা অবশ্যই থাকবেন, কারণ ধর্মীয় কারণে তাঁরা অত্যাচারের শিকার হয়ে শরণার্থী হিসেবে এই দেশে আশ্রয় নিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!