গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মা কালির আশীর্বাদ নিলেন গম্ভীর

NEWS INDIA বাংলা
0

  ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে কালীঘাটে পুজো দিলেন কোচ গৌতম গম্ভীর

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই টিম ইন্ডিয়ার। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলে গতবারের চ্যাম্পিয়নদের জন্য তা হবে বড় লজ্জার। যে দল জিতবে, সেই দলই পৌঁছে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মা কালির চরণে আশীর্বাদ নিতে কালীঘাট মন্দিরে যান দলের কোচ গৌতম গম্ভীর।

প্রসঙ্গত, ভূমিকম্পের কারণে শুক্রবার দুপুরে কিছুক্ষণের জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ৪০ মিনিট পর ছাড়ে তাঁর ফ্লাইট। শুক্রবার বিকেলে মন্দিরে যাওয়ার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। সঙ্গে ছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ শীতাংশু কোটাক।

মন্দিরে বেশ কিছুক্ষণ ধরে পুজো দেন গম্ভীর। আরতি করেন এবং হাত জোড় করে মাকে প্রণাম জানান। এরপর মন্দির থেকে বেরিয়ে আসেন।

উল্লেখ্য, তিনি যখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন, তখনও বড় ম্যাচের আগে কালীঘাটে মায়ের আশীর্বাদ নিতে আসতেন। দলের কোচ হওয়ার পরও কলকাতায় এলেই তিনি কালীঘাটে যান। তাই আবারও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কালীঘাটে গিয়েছিলেন গম্ভীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!