গ্যাসের দামে নতুন ধাক্কা, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ৩১ টাকা বাড়ল

NEWS INDIA বাংলা
0

  আন্তর্জাতিক অস্থিরতায় বাড়ল গ্যাসের দাম, ব্যবসায়ীদের চিন্তা 

Commercial LPG gas cylinder price hike update


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: রবিবার ভোর থেকেই আন্তর্জাতিক পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হয়েছে ইরান-ইজরাইল সংঘাতকে কেন্দ্র করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হতেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে গ্যাসের দামের উপর।

প্রত্যেক মাসের শুরুতে বিশ্বের অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ভিত্তিতে দেশীয় বাজারে জ্বালানির মূল্য নির্ধারণ করে। এই মাসেও তার ব্যতিক্রম হয়নি। মার্চ মাসের ১ তারিখ থেকেই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে।

১ মার্চ থেকে নতুন দামে গ্যাস বিক্রি কার্যকর হয়েছে। মাসের প্রথম দিনেই দেশের মার্কেটিং সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩১ টাকা বৃদ্ধি করেছে। ফলে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন মূল্য দাঁড়িয়েছে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। এই দাম বৃদ্ধির ফলে হোটেল, রেস্টুরেন্ট এবং ছোট ব্যবসায়ীদের খরচ আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

তবে গৃহস্থদের জন্য আপাতত কিছুটা স্বস্তির খবর রয়েছে। ১৪.২ কেজির গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দামে এখনও কোনও পরিবর্তন আনা হয়নি। আগের মতোই এর দাম রয়েছে ৮৭৯ টাকা।

গত বছরের শেষের দিক থেকেই বাণিজ্যিক গ্যাসের দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫ সালের অক্টোবর মাসে ১৫ টাকা দাম বৃদ্ধি হয়েছিল, এরপর নভেম্বরে ৫ টাকা কমানো হয়। চলতি বছরের জানুয়ারিতে এক ধাক্কায় ১১১ টাকা দাম বেড়েছিল। ফেব্রুয়ারিতেও ১৯ কেজির সিলিন্ডারের দাম ৪৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের মত, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানির বাজারে এই অস্থিরতা বজায় থাকতে পারে।

ইরান-ইজরাইল সংঘাতে ইজরাইলের পাশে আমেরিকার সমর্থন থাকায় যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। ফলে আগামী দিনে গ্যাসের দামে আরও পরিবর্তন আসতে পারে—এই আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!