আলুর ন্যায্যমূল্যের দাবিতে আন্দোলন জলপাইগুড়িতে

NEWS INDIA বাংলা
0

 ৫ টাকার বদলে ১৪ টাকা দরে আলু কেনার দাবি, জলপাইগুড়িতে কৃষকদের পথ অবরোধ

Farmers protest demanding higher potato price in Jalpaiguri

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: এবছর আলুর অধিক ফলন হলেও বাজারে তার দাম নেই। হিমঘরে আলু রাখার বন্ড পেতেও চলছে হুড়োহুড়ি। এদিকে রাজ্য সরকার মাত্র ৫ টাকা কেজি দরে আলু কিনছে—এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন জলপাইগুড়ি জেলার আলুচাষিরা।

শনিবার সিপিআই(এম)-এর কৃষক সংগঠন ‘সারা ভারত কৃষক সভা’-র ডাকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান চাষিরা। তাঁদের দাবি, প্রতি কেজি আলু ১৪ টাকা দরে ক্রয় করতে হবে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী সঞ্জয় রায় জানান, দিনদিন চাষের খরচ যেভাবে বাড়ছে, তাতে এত কম দামে আলু বিক্রি করা কৃষকদের পক্ষে সম্ভব নয়। তাঁর কথায়, “নূন্যতম ১৪ টাকা কেজি দরে আলু কিনতে হবে রাজ্য সরকারকে। তা না হলে আমাদের অনির্দিষ্টকালের আন্দোলন চলবে।”

তিনি আরও জানান, এই আন্দোলনে জলপাইগুড়ি জেলার প্রায় ১৫০০ জন কৃষক অংশগ্রহণ করেছেন এবং সকলেরই একটাই দাবি—কেজি প্রতি ১৪ টাকা মূল্য দিতে হবে।

অন্য এক আন্দোলনকারী নরেশচন্দ্র রায় বলেন, “আমরা চাই রাজ্য সরকার কৃষি ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নিক। আমরা কঠোর পরিশ্রম করে চাষবাস করি, কিন্তু সার বা বীজ কেনার সময় কোনও সহায়তা পাই না। আবার ফসল বিক্রির সময়ও যথাযথ মূল্য থেকে বঞ্চিত হতে হয়। তাই আমাদের পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!