add

টিকিট না পেয়ে ক্ষোভ, রাজনীতি ছাড়ার ইঙ্গিত চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের

NEWS INDIA বাংলা
0

 প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে আক্ষেপ অসিত মজুমদারের, রাজনীতি ছাড়ার ইঙ্গিত


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:

প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার পর আক্ষেপে ভরপুর প্রতিক্রিয়া দিলেন চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক Asit Majumdar। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দল তাঁর ওপর আস্থা না রাখায় এবার তিনি টিকিট পাননি। সেই প্রেক্ষিতেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

টানা তিনবার চুঁচুড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অসিত মজুমদার। ২০১১ সালে বামফ্রন্ট শাসনের সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রথমবার জয়ী হন তিনি। এরপর ধারাবাহিকভাবে আরও দু’বার নির্বাচনে জয় পেয়ে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করেন।

তবে এবারের প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। কথায় কথায় ধরা পড়েছে তাঁর আক্ষেপ। তিনি বলেন, “আমরা তো চুনোপুঁটি মানুষ, আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজনই বা কেন হবে! আমার মনে হয় আমার কোনও খামতি ছিল না। তবে দলের হয়তো অন্য কিছু মনে হয়েছে। না হলে তিনবার সুযোগ দিয়ে এবার কেন দেবে না?”

তিনি আরও বলেন, “স্বাভাবিকভাবেই এলাকার কর্মীরা আমাকে ভালোবাসেন, তাই তাঁদের মন খারাপ হয়েছে। তবে সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে।”

একইসঙ্গে দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “দল আমাকে তিনবার সুযোগ দিয়েছে। এবার হয়তো মনে করেছে অন্য কেউ ভালো করবে। সেই কারণে নতুন প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে।”

সূত্রের খবর, চুঁচুড়া কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে Debangshu Bhattacharya-কে।

রাজনীতি থেকে সরে যাওয়ার প্রসঙ্গে অসিত মজুমদার স্পষ্ট জানিয়েছেন, আপাতত তিনি ব্যক্তিগত জীবনে মন দিতে চান। তিনি বলেন, “রাজনীতি আর করব না। আপাতত নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকব। আমি সম্পূর্ণ বেকার হয়ে যাচ্ছি না, প্রয়োজনে আবার ওকালতি শুরু করতে পারি। আমার আইন পেশার যোগ্যতা রয়েছে।”

তিনি আরও বলেন, “দল বললেই কাজ করতে হবে, এমন তো নয়। আমি কি সেই দায়িত্ব নিয়েছি?”

অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনও সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। পরিবারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

সব মিলিয়ে প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূলের অন্দরে অসন্তোষের সুর আরও স্পষ্ট হয়ে উঠছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!