তৃণমূলের পূর্ণ তালিকা, বাম-বিজেপির আংশিক ঘোষণা, ভোটের ময়দানে চূড়ান্ত প্রস্তূতি
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে রাজ্যে। এসআইআর-পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন একাংশ বিশ্লেষক। যদিও সেই জল্পনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ Mamata Banerjee। দলীয় সূত্রে জানা যাচ্ছে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্ব।
এদিন Abhishek Banerjee এবং Subrata Bakshi-কে পাশে নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তালিকায় একাধিক পুরনো মুখের পাশাপাশি নতুন মুখও রয়েছে।
উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ—বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে মাথাভাঙা থেকে সাবলু বর্মন, উত্তর কোচবিহার থেকে পার্থ প্রতিম রায়, দক্ষিণ কোচবিহার থেকে অভিজিৎ দে, দিনহাটা থেকে উদয়ন গুহ, আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল, শিলিগুড়িতে গৌতম দেব, বালুরঘাটে অর্পিতা ঘোষ, করিমপুরে সোহম চক্রবর্তী, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, কামারহাটিতে মদন মিত্র, বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়, কলকাতা পোর্টে ফিরহাদ হাকিম, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটায় কুনাল ঘোষ, সিঙ্গুরে বেচারাম মান্না, নন্দীগ্রামে পবিত্র কর, টালিগঞ্জে অরূপ বিশ্বাস, কাকদ্বীপে মন্টুরাম পাখিরা, বারুইপুর পশ্চিমে বিমান বন্দ্যোপাধ্যায়, বিধাননগরে সুজিত বসু, মধ্যমগ্রামে রথীন ঘোষ, বারাসতে সব্যসাচী দত্ত-সহ একাধিক নাম তালিকায় রয়েছে।
অন্যদিকে, বামফ্রন্ট ইতিমধ্যেই ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। Biman Bose-এর নেতৃত্বে মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় যুব প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তরপাড়া থেকে মীনাক্ষী মুখার্জি, পানিহাটি থেকে কলতান দাশগুপ্ত, যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নোয়াপাড়ায় গার্গী চ্যাটার্জি, দমদম উত্তরে দীপ্সিতা ধর, কসবা থেকে দীপু দাস, মহেশতলায় সায়ন ব্যানার্জি, বরানগরে সায়নদীপ মিত্র, কামারহাটিতে মানস মুখার্জি, নানুরে শ্যামলী প্রধান-সহ একাধিক প্রার্থী।
অন্যদিকে Bharatiya Janata Party ইতিমধ্যেই ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম বিরোধী দলনেতা Suvendu Adhikari, যিনি আবারও নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
এছাড়াও বিজেপির তালিকায় শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, রতুয়ায় অভিষেক সিংহানিয়া, চাকদায় বঙ্কিমচন্দ্র ঘোষ, ভাটপাড়ায় পবন কুমার সিং, বরানগরে সজল ঘোষ, রাসবিহারীতে স্বপন দাশগুপ্ত, শিবপুরে রুদ্রনীল ঘোষ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, বোলপুরে দিলীপ ঘোষ, ময়ূরেশ্বরে দুধকুমার মণ্ডল, নৈহাটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়-সহ একাধিক নাম উঠে এসেছে।
সব মিলিয়ে প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়েছে। এখন প্রশ্ন—এই লড়াইয়ে শেষ পর্যন্ত পরিবর্তন হবে, না কি প্রত্যাবর্তন ঘটবে? তার উত্তর মিলবে ভোটের ফল ঘোষণার দিন।
এখন গোটা বাংলার নজর ফলাফলের দিকে। দিন গোনার অপেক্ষা—শেষ হাসি কে হাসবে, সেটাই দেখার।

