সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক, স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা

NEWS INDIA বাংলা
0

সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পর ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, কী বলছে কেন্দ্র?

সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়ার নির্দেশিকা – Vande Mataram mandatory in government events India


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক :কেন্দ্রীয় সরকারের তরফে বড় নির্দেশিকা। এবার থেকে সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের (National Anthem) ঠিক পরেই ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হবে। শুধু বাজানো নয়, উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের পাশাপাশি কণ্ঠ মিলিয়ে গাইতেও হবে—এমন নির্দেশও দেওয়া হয়েছে।

কোন কোন ক্ষেত্রে গাওয়া বাধ্যতামূলক?

নতুন নির্দেশিকা অনুযায়ী—

* জাতীয় পতাকা উত্তোলনের (Flag Hoisting) সময়

* রাষ্ট্রপতি (President) ও রাজ্যপালের (Governor) আগমন ও ভাষণের পর

* সরকারি নাগরিক সম্মান বা পুরস্কার প্রদান অনুষ্ঠানে

* গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবসের অনুষ্ঠানে

এমনকি কিছু ক্ষেত্রে জাতীয় পতাকা উত্তোলনের আগেও এই গান পরিবেশনের কথা বলা হয়েছে।

জাতীয় সঙ্গীত গাইতে সময় লাগে প্রায় ৫২ সেকেন্ড। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী ‘বন্দে মাতরম’-এর ৬টি স্তবক গাইতে হবে, যার জন্য সময় লাগবে আনুমানিক ৩ মিনিট ১০ সেকেন্ড। আগে সাধারণত প্রথম দুই স্তবক গাওয়ার প্রচলন ছিল।

সূত্রের খবর, গত জানুয়ারি মাসে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-র উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। এরপরই চূড়ান্ত সিদ্ধান্তে সিলমোহর দেয় কেন্দ্র।

‘বন্দে মাতরম’ প্রথম রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chattopadhyay) ১৮৭৫ সালে। ১৮৮২ সালে তাঁর উপন্যাস আনন্দমঠ-এ গানটি প্রকাশিত হয়।

১৮৯৬ সালে কলকাতার অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) প্রথমবার গানটি গেয়েছিলেন।

নতুন নির্দেশিকাকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ একে দেশপ্রেমের পুনরুজ্জীবন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—সরকারি অনুষ্ঠানের সময়সীমা বাড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!