মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রাম নিয়ে ডকু ফিচার প্রকাশ, বাড়ছে কৌতূহল

NEWS INDIA বাংলা
0

ভোটের আবহে প্রকাশিত ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’, মমতার সংগ্রামের অজানা অধ্যায় সামনে

Mamata Banerjee documentary political life story


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:বাংলার রাজনীতিতে পরিচিত, বিতর্কিত এবং একই সঙ্গে প্রভাবশালী মুখ হিসেবে সুপরিচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ আন্দোলন, সংগঠন গড়ে তোলা এবং সংগ্রামের ইতিহাসে যার নাম বারবার উঠে আসে—তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলন ও দীর্ঘ রাজনৈতিক পথচলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি বিশেষ তথ্যচিত্র।

আজ বিকেল চারটের সময় কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হতে চলেছে ২৫ মিনিটের এই ডকু ফিচার— দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি। আর কে এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত এই তথ্যচিত্রটির প্রযোজক জুনেইদ খান। বাংলার মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবন ও দীর্ঘ সংগ্রামকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই বিশেষ প্রযোজনা।

প্রযোজক জুনেইদ খানের মতে, ভোটের আগে সাধারণ মানুষের মনে নানা অভিযোগ ও বিতর্ক ছড়িয়ে পড়ে। সেই আবহে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, রাজনৈতিক ইতিহাস এবং ব্যক্তিগত সংগ্রামের বহু অধ্যায় সবসময় সঠিক বা নিরপেক্ষভাবে সামনে আসে না। সেই অজানা অধ্যায়গুলিকে তুলে ধরার লক্ষ্যেই তৈরি হয়েছে এই ২৫ মিনিটের তথ্যচিত্র।

এই ডকু ফিচারের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান। রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা এবং সংগঠনের বিভিন্ন কাজে যুক্ত থাকার বিষয়টিও তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে।

শুধু রাজনৈতিক প্রেক্ষাপট নয়, ব্যক্তিজীবনের সংগ্রাম ও বাস্তব অভিজ্ঞতার দিকগুলিও তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজনৈতিক পরিবর্তনের যে ধারাবাহিক চিত্র, তা এই প্রযোজনায় ফুটে উঠেছে। বিশেষ করে সাধারণ মানুষের পাশে থাকার বিভিন্ন আন্দোলন ও গুরুত্বপূর্ণ মুহূর্তকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সামনে বিধানসভা নির্বাচন। তার আগে এই ডকু ফিচার জনমানসে কতটা প্রভাব ফেলতে পারে, তা এখন সময়ের অপেক্ষা। প্রকাশের আগেই দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!