ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত সুপার এইটে রুদ্ধশ্বাস জয়

NEWS INDIA বাংলা
0

 টি টোয়েন্টি বিশ্বকাপে টানটান লড়াইয়ে জয় ভারতের সেমিফাইনালে নিশ্চিত আসন 

India vs West Indies T20 World Cup 2026 match Sanju Samson unbeaten 97 runs


নিজস্বপ্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে রুদ্ধশ্বাস লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ভারত। লক্ষ্য ছিল ১৯৬ রানের। ১৯.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে ভারতীয় দল। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে আরও একবার নিজেদের শক্তির প্রমাণ দিল টিম ইন্ডিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে চার উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন রস্টন চেজ। ৩৭ রান করে ইনিংস শেষ করেন Jason Holder এবং Rovman Powell। শুরুটা ভালো হলেও শেষের দিকে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় রান তুলতে পারেনি ক্যারিবিয়ানরা।

ভারতের হয়ে দুই উইকেট নেন Jasprit Bumrah। একটি করে উইকেট নেন Hardik Pandya এবং Varun Chakravarthy

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়লেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ৫০ বলে অপরাজিত ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেন Sanju Samson। তাঁর ইনিংসেই ম্যাচের মোড় ঘুরে যায়। শিবম দুবে অপরাজিত থাকেন ৮ রানে। তিলক বর্মা ১৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৮ রান করেন। হার্দিক পান্ডিয়া করেন ১৭ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার এবং শামার জোসেফ। তবে শেষ পর্যন্ত সঞ্জু স্যামসনের ব্যাটিং ঝড় থামাতে পারেননি তাঁরা।

এই জয়ের ফলে সুপার এইট থেকে সেমিফাইনালে নিশ্চিত আসন পেয়ে গেল ভারত। টুর্নামেন্টে ভারতের ধারাবাহিক পারফরম্যান্সে সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!