লিচু বাগানে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, ফরাক্কার শিবনগরে চাঞ্চল্য

NEWS INDIA বাংলা
0

  ফরাক্কার লিচু বাগান থেকে ১৫টি তাজা বোমা উদ্ধার, নির্বাচনের আগে উদ্বেগ


নিজস্বপ্রতিবেদন, নিউজ ইন্ডিয়া: আসন্ন নির্বাচনের এখনও ঘোষণা হয়নি, তার আগেই শনিবার বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফরাক্কার শিবনগর এলাকায়। একটি আম ও লিচু বাগান থেকে একটি ব্যাগে প্রায় ১৫টি তাজা সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা মিলন শেখ জানান, এর আগে তাঁদের এলাকায় এমন ঘটনা ঘটেনি। নির্বাচনের আগে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেন, ছোট ছোট বাচ্চারা এখানেই খেলাধুলা করে, নিয়মিত বহু মানুষের যাতায়াত রয়েছে। পাশাপাশি গবাদি পশুরও বিচরণ এই এলাকায়। তবে ফরাক্কা পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয়রা। তাঁর দাবি, পুলিশ ঘটনাস্থলকে গুরুত্ব দিয়ে ঘিরে রেখেছে এবং আশেপাশের সকলকে সতর্ক করেছে। এজন্য তিনি পুলিশের ভূমিকাকে ধন্যবাদ জানান। তবুও নির্বাচনের আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ফরাক্কা থানার পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাচ্ছিল। সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি অন্ধকারের মধ্যে পালাতে শুরু করে। পুলিশ তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাস্তার পাশের আম ও লিচু বাগান থেকে উদ্ধার হয় তাজা বোমা ভর্তি সেই ব্যাগ।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে।

তবে কী কারণে রাতে ওই বোমাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!