শৈশবের ভয়াবহ স্মৃতি ভাগ করলেন প্রিয়াঙ্কা, মায়ের সাহসিকতায় রক্ষা পেয়েছিলেন বিপদ থেকে

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:আসন্ন হলিউড ছবি The Bluff-এর প্রচারে ব্যস্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। লস অ্যাঞ্জেলসে আয়োজিত প্রচার অনুষ্ঠানে ছবির চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি শেয়ার করলেন শৈশবের এক আতঙ্কজনক অভিজ্ঞতা।

এই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে প্রাক্তন জলদস্যু ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’-এর চরিত্রে। শক্ত, সাহসী ও মানসিকভাবে দৃঢ় এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা জানান, বাস্তব জীবনে তাঁর মায়ের মধ্যেও তিনি এমনই দৃঢ়তার পরিচয় পেয়েছিলেন।তখন তাঁর বয়স মাত্র ১১ বছর। দিল্লিতে এক রাতে হোটেলে যাওয়ার পথে একটি ক্যাবে উঠেছিলেন মা মধু চোপড়ার সঙ্গে। গভীর রাতে চালক হঠাৎ মূল রাস্তা ছেড়ে অন্য পথে গাড়ি চালাতে শুরু করে।

চালক জানান, তিনি শর্টকাট পথে যাচ্ছেন। তবে পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় প্রিয়াঙ্কার মা দ্রুত প্রতিক্রিয়া জানান।

প্রিয়াঙ্কার কথায়, তাঁর মা গাড়িচালকের গলা চেপে ধরে জোরে থাপ্পড় মারেন এবং চিৎকার করে মূল রাস্তায় ফিরে যেতে বলেন।তিনি স্পষ্ট করে জানান, তাঁর সঙ্গে একটি ছোট মেয়ে রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত না হলে তিনি থামবেন না।

প্রিয়াঙ্কা বলেন, “মাকে আমি আগে কখনও এভাবে দেখিনি। আমি না থাকলে মা কীভাবে প্রতিক্রিয়া জানাতেন, তা আমি জানি না। তবে সেই রাতে তিনি এতটাই দৃঢ় ছিলেন যে এরপর দীর্ঘ সময় আমি তাঁর কথা অমান্য করার সাহস পাইনি।”এই অভিজ্ঞতা তাঁর কাছে আজও স্মরণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!