‘আমার লড়াই মিথ্যার বিরুদ্ধে’—বনগাঁ আদালতে গোপন জবানবন্দি মিমি চক্রবর্তীর

NEWS INDIA বাংলা
0

 ‘আমার লড়াই মিথ্যার বিরুদ্ধে’—হেনস্থা মামলায় বনগাঁ আদালতে গোপন জবানবন্দি মিমির

হেনস্থা মামলায় বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিতে আসা অভিনেত্রী মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: হেনস্থার অভিযোগ সংক্রান্ত মামলায় বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিলেন টলি অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। বিচারকের সামনে নিজের বক্তব্য পেশ করার পর আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমার লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, এই লড়াই সম্পূর্ণ মিথ্যার বিরুদ্ধে।”

ঘটনার সূত্রপাত গত ২৫ জানুয়ারি। বনগাঁর ঢাকা পাড়া এলাকায় নয়া গোপালগঞ্জ ক্লাবের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীনই মাঝপথে গান থামিয়ে তাঁকে হেনস্থা করা হয়। ওই ঘটনায় ক্লাব কর্মকর্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

মামলার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবেই এদিন আদালতে গোপন জবানবন্দি দেন অভিনেত্রী। জবানবন্দি শেষে তিনি জানান, আদালতে তিনি শুধুমাত্র সত্য কথাই তুলে ধরেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত তনয় শাস্ত্রী ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত অন্য কোনও ব্যক্তি বা ক্লাবের সদস্য তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেননি। বরং তাঁকে সম্মান ও নিরাপত্তার সঙ্গে গাড়িতে তুলে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণে তাঁকে অনুষ্ঠানস্থল থেকে নামিয়ে দেওয়া হলেও পরে অনুষ্ঠান চলতে থাকে—এই বিষয়টি প্রমাণের ভিত্তিতেই তিনি বিচারকের সামনে নিজের বক্তব্য পেশ করেছেন।

এদিন মিমি চক্রবর্তীর উপস্থিতি ঘিরে বনগাঁ আদালত চত্বরে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে গোটা ঘটনায় তিনি যে ভয় পাননি, তা স্পষ্ট বোঝা যায় আদালত চত্বর ছাড়ার সময় অনুগামীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে।

সব মিলিয়ে, এই মামলার বিচার প্রক্রিয়া আগামী দিনে কোন দিকে মোড় নেয় এবং তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই এখন নজর সকলের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!