হোস্টেলের বাথরুমে ঝুলন্ত দেহ, মেডিক্যাল পড়ুয়ার মৃত্যু

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:ইস্পাত নগরীতে ফের এক অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শহরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের হোস্টেলের বাথরুম থেকে এক ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।মৃত পড়ুয়ার নাম লাবণ্য প্রতাপ। তার বাড়ি বিহারের পাটনায়।

Medical student death in hostel investigation


শনিবার গভীর রাতে সহপাঠীরা হোস্টেলের বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়।সেই রাতেই দেহটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ওই পড়ুয়া। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি সেমিস্টারে অকৃতকার্য হওয়ার পর থেকেই তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে জানা যাচ্ছে। সেই কারণেই এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

তবে পুলিশসুত্রে জানা যায়—ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সহপাঠী, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে।অন্য কোনো কারণ বা চাপ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, সংশ্লিষ্ট বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।এই ঘটনার পর প্রতিষ্ঠানটিকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালে একই মেডিক্যাল কলেজের এক পড়ুয়ার ধর্ষণের অভিযোগ সামনে এসেছিল। ওই ঘটনায় এক সহপাঠী সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।মামলাটি বর্তমানে দুর্গাপুর আদালতে বিচারাধীন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই প্রতিষ্ঠানের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু নতুন উদ্বেগ তৈরি করেছে।এই মৃত্যু মানসিক চাপে নেওয়া চরম সিদ্ধান্ত, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে—তা জানার জন্য এখন তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে সকলেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!