রাতের অন্ধকারে চা বাগানের বাংলোয় ঢুকে পড়ল হাতি, আতঙ্কে মাটিয়ালি

NEWS INDIA বাংলা
0

 

চা বাগানে ম্যানেজার বাংলোয় হাতির হানা, আতঙ্কে মাটিয়ালি

 
রাতের অন্ধকারে ডুয়ার্সের মাটিয়ালিতে চা বাগানের ম্যানেজার বাংলোর সামনে দাঁড়িয়ে থাকা বুনো হাতি

নিজস্ব সংবাদদাতা, ডুয়ার্স: ডুয়ার্সে ফের চা বাগানে হাতির অনুপ্রবেশ ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার গভীর রাতে মাটিয়ালি ব্লকের বড়দিঘি চা বাগানে ঢুকে পড়ে একটি বুনো হাতি। লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে হাতিটি সোজা চলে আসে চা বাগানের ম্যানেজার বাংলোর চত্বরে।

প্রথমে নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে হাতিটির উপস্থিতি। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাতের নিস্তব্ধতার মধ্যে হাতির দেখা মেলায় আতঙ্ক ছড়ায় চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও সৌভাগ্যক্রমে কোনও ভাঙচুর বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, কিছুক্ষণ বাংলোর চারপাশে ঘোরাফেরা করার পর হাতিটি ফের জঙ্গলের দিকেই চলে যায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটি নিজে থেকেই লাটাগুড়ি বনাঞ্চলের দিকে ফিরে যায়।

স্থানীয়দের অভিযোগ, বনসংলগ্ন বড়দিঘি চা বাগানে মাঝেমধ্যেই হাতির আনাগোনা নতুন নয়। অতীতেও একাধিকবার হাতির তাণ্ডবে ম্যানেজার বাংলো ও বাগানের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ক্রমাগত বন্যপ্রাণীর উপস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন চা বাগানের শ্রমিকরা।

এলাকাবাসীর দাবি, বন দফতরের পক্ষ থেকে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!