বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশে বড় রদবদল: নতুন ভারপ্রাপ্ত DG পীযূষ পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া:- বিধানসভা নির্বাচনের আগে কলকাতা ও রাজ্য পুলিশের বড়সড় রদবদল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পান্ডে। কলকাতা পুলিশের নতুন কমিশনার সুপ্রতিম সরকার। মনোজ ভার্মা'কে সরিয়ে নিয়ে যাওয়া হল ডিরেক্টর সিকিউরিটি পদে। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) হলেন বিনীত গোয়েল।  উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পরে বিনীত গোয়েলকে এডিজি (এসটিএফ) পদে পাঠানো হয়েছিল।

বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল

সদ্য অবসর নিয়েছেন আইপিএস রাজীব কুমার। তাঁর পরবর্তী সময়ে রাজ্য পুলিশের ডিজি কে হবেন, তা নিয়ে টানাপোড়েন চলছিল। তার মাঝেই পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘোষণা করল নবান্ন। ভারপ্রাপ্ত ডিজি পদে এলেন আইপিএস পীযূষ পাণ্ডে। কলকাতা পুলিশের কমিশনার হলেন মমতার অত্যন্ত ঘনিষ্ঠ এডিজি, দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এছাড়া আরও বেশ  কয়েকটি পদে রদবদল করা হয়েছে। এসটিএফের, এডিজি হলেন জাভেদ শামিম। কলকাতার বর্তমান নগরপাল মনোজ বর্মাকে নিরাপত্তা উপদেষ্টা পদে বসানো হয়েছে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল হলেন এডিজি, আইনশৃঙ্খলা।

এছাড়াও ব্যারাকপুরের পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণকুমার ত্রিপাঠি, বিধাননগরের পুলিশ কমিশনার হচ্ছেন মুরলী ধর, হাওড়ার পুলিশ কমিশনার হচ্ছেন আকাশ মাঘারিয়া, চন্দননগরের কমিশনার হচ্ছেন কোটেশ্বর রাও, বর্ধমান রেঞ্জের আইজিপি হচ্ছেন অমিত পি. জাভালগি, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জের আইজিপি হচ্ছেন মুকেশ, নদিয়া ও রানাঘাট রেঞ্জের ডিআইজি হচ্ছেন সৈয়দ ওয়াকুর রাজা, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হচ্ছেন ভাস্কর মুখোপাধ্যায়, বারাসত রেঞ্জের ডিআইজি হচ্ছেন অলোক রাজোরিয়া।

অন্যদিকে, কলকাতা পুলিশের ৫২ জন ইন্সপেক্টরের রদবদল করল লালবাজার। তাঁদের মধ্যে ৪৭ জনই কলকাতার বিভিন্ন থানার ওসি ও অতিরিক্ত ওসি। এ ছাড়াও শহরের আটটি মহিলা থানার ওসিরও রদবদল হয়েছে। এ ছাড়াও ১১ জন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার ও চারজন মহিলা অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনারেরও বদলি হয়েছে। পুলিশের সূত্রে খবর, পঞ্চসায়র থানার ওসি সঞ্জয় মুখোপাধ‌্যায় হলেন দক্ষিণ বন্দর থানার ওসি। পঞ্চসায়র থানার নতুন ওসি হলেন হেস্টিংস থানার ওসি চৈতন চাপাইর। হেস্টিংস থানার নতুন ওসি হলেন সুব্রত দাস, যিনি ছিলেন দক্ষিণ বন্দর থানার ওসি।

বেলেঘাটা থানার ওসি প্রসেনজিৎ পোদ্দার হলেন আমহার্স্ট স্ট্রিট থানার ওসি। আমহার্স্ট স্ট্রিট থানার ওসি সৈকত নিয়োগী হলেন বেহালা থানার নতুন ওসি। ফুলবাগান থানার ওসি সুরজিৎ বন্দ্যোপাধ‌্যায় হলেন হরিদেবপুর থানার ওসি। ফুলবাগান থানার নতুন ওসি হলেন অলোক সরকার, যিনি নিউ আলিপুর থানার ওসি ছিলেন। নিউ আলিপুর থানার নতুন ওসি হলেন সুভাষ মণ্ডল। চারু মার্কেট থানার ওসি সমরেন্দ্র চক্রবর্তী গিরিশ পার্ক থানার নতুন ওসি হলেন। গিরিশ পার্ক থানার ওসি হীরক দলপতি হলেন পার্ক স্ট্রিট থানার ওসি। চারু মার্কেট থানার নতুন ওসি হলেন সুশান্ত কুণ্ডু, যিনি তারাতলা থানার ওসি। পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিত‌্য নস্কর বউবাজার থানার নতুন ওসির পদে এলেন।

সম্প্রতি আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আনন্দপুর থানার অতিরিক্ত ওসিকে বদলি করা হয়েছে। প্রকৃতেশ ঘোষ তপসিয়া থানার ওসির দায়িত্বে। আনন্দপুর থানার নতুন ওসি হলেন হরিদেবপুর থানার ওসি প্রসূন দে সরকার। তিলজলা থানার ওসি সুপ্রতীক বন্দ্যোপাধ‌্যায় সিঁথি থানার ওসির পদে বদল হলেন। তিলজলা থানার নতুন ওসি হলেন অনিমেষ হাওলাদার, যিনি বেহালা থানার ওসি ছিলেন। রিজেন্ট পার্ক থানার ওসি অরিজিৎ চট্টোপাধ‌্যায় হলেন বেলেঘাটা থানার নতুন ওসি। ঠাকুরপুকুর থানার ওসি রাকেশকুমার সিং বেনিয়াপুকুর থানার ওসির পদে এলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!