বিবাহ বিতর্কে নাম জড়ানো অভিনেতা ও খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরন চট্টোপাধ্যায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। শীঘ্রই শুনানি।

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া: বিবাহ বিতর্ককে কেন্দ্র করে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা তথা খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। খুব শীঘ্রই সেই আবেদনের শুনানির দিন নির্ধারিত হয়েছে বলেই জানা যাচ্ছে।

হিরন চট্টোপাধ্যায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন

প্রসঙ্গত, দিন কয়েক আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আনেন হিরন চট্টোপাধ্যায়। বারাণসীর গঙ্গাকে সাক্ষী রেখে মঙ্গলসূত্র ও বধূবেশে রিতিকা গিরিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন তিনি। সেই ছবি সামনে আসতেই শুরু হয় জোর বিতর্ক ও জল্পনা।

হিরনের এই দ্বিতীয় বিয়ে ঘিরে সরব হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং কন্যা নিয়াশা চট্টোপাধ্যায়। অভিযোগ ওঠে, প্রথম পক্ষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা সত্ত্বেও কীভাবে দ্বিতীয় বিয়ে করতে পারেন অভিনেতা—এই প্রশ্ন তুলেই গত বুধবার আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রথম পক্ষের পরিবার।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিনেতা তথা বিধায়ক হিরন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করে। তবে অভিযোগ দায়েরের পর একাধিক দিন কেটে গেলেও প্রথমে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হিরন চট্টোপাধ্যায় বা তাঁর দ্বিতীয় স্ত্রী রিতিকা গিরির তরফে।

পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিরন চট্টোপাধ্যায় জানান, আদালতকে তিনি সম্মান জানান, বিচারাধীন বিষয় তিনি কোন মন্তব্য করতে চান না।

সূত্রের খবর, সম্প্রতি চেন্নাই থেকে ফিরে হাইকোর্টের দ্বারস্থ হন হিরন। গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে আবেদন জানানো হয়েছে। দ্রুত শুনানির আবেদনও করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে টলিপাড়া—সব জায়গাতেই চরম চর্চা চলছে। এখন হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে সকলেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!