নেপালে ফের জেন-জি আন্দোলন, কেন ক্ষোভের মুখে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ?

NEWS INDIA বাংলা
0


Nepal Gen Z protest against Prime Minister Balendra Shah in Kathmandu


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: এক সময় নেপালের জেন-জি (Gen Z) আন্দোলনের অন্যতম মুখ ছিলেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। কিন্তু এক বছরের মধ্যেই সেই যুবসমাজের বড় অংশ এবার তাঁর সরকারের বিরুদ্ধেই রাস্তায় নেমেছে। ভূমিহীন দখলদারদের (Squatters) বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদের সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজধানী কাঠমান্ডু-সহ একাধিক এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

গত তিন দিনে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তিন যুবক প্রকাশ্যে নিজেদের গায়ে পেট্রল ঢেলে আত্মাহুতির চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে নেপালজুড়ে।

কাঠমান্ডুর সিংহদরবার সচিবালয়ের বাইরে মাইতিঘর মণ্ডলায় ‘জয়েন্ট ন্যাশনাল স্কোয়াটার্স ফ্রন্ট’-এর ডাকে বিক্ষোভে অংশ নেন বহু মানুষ। তাঁদের দাবি, দরিদ্রদের উচ্ছেদ বন্ধ করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে, বেআইনি গ্রেপ্তার বন্ধ করতে হবে এবং অননুমোদিত বসতিবাসীদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

অন্যদিকে, গত শুক্রবার কীর্তিপুরের একটি সরকারি আশ্রয়কেন্দ্রে বন্যার পর পরিস্থিতি দেখতে যান জেন-জি আন্দোলনের কর্মীরা। অভিযোগ, সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজনকে আটক করে। একজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের জেন-জি আন্দোলনের অন্যতম নেতৃত্বে ছিলেন বলেন্দ্র শাহ। বেকারত্ব, দুর্নীতি, অর্থনৈতিক সংকট এবং সামাজিক মাধ্যম সংক্রান্ত ইস্যুতে আন্দোলনের জেরে রাজনৈতিক পালাবদলের পর তিনি ক্ষমতায় আসেন। কিন্তু ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারই এখন জনরোষের মুখে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!