১৮ জুলাই ফের বাংলায় অমিত শাহ, উদ্বোধন ও সাংগঠনিক বৈঠকে ব্যস্ত সূচি

NEWS INDIA বাংলা
0
Amit Shah West Bengal visit Sankrail Howrah Amul plant inauguration



কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ১৮ জুলাই ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন। চলতি মাসে এটি তাঁর দ্বিতীয় বাংলা সফর। রাজনৈতিক ও প্রশাসনিক, দুই দিক থেকেই এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


সূত্রের খবর, ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইল-এ আমুলের (Amul) নতুন দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন করবেন অমিত শাহ। সংস্থার দাবি, এখানে বিশ্বের অন্যতম বৃহৎ দই উৎপাদনকারী কারখানা গড়ে উঠছে। কারখানা চালু হলে এলাকায় উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।


এরপর ১৯ জুলাই রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দলের শীর্ষ নেতৃত্ব, বিধায়ক ও সাংসদদের সঙ্গে পৃথক বৈঠকে আগামী দিনের সাংগঠনিক রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। বিকেলে তাঁর দিল্লি ফেরার সম্ভাবনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!