৩৩২ নাম বাদে উত্তাল শিলিগুড়ি! রাস্তায় নেমে বিক্ষোভ ভোটারদের
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক : ভোটার তালিকা থেকে একসঙ্গে শতাধিক নাম বাদ পড়ায় উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি মহকুমার Budharugaon এলাকা। ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ ভোটাররা।
অভিযোগ, ফাঁসিদেওয়া ব্লকের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২১৯ নম্বর বুথে মোট ৮৯২ জন ভোটারের মধ্যে ৩৩২ জনের নাম একযোগে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, এসআইআর (SIR) প্রক্রিয়ার সময় অনেকের নাম ‘adjudication’-এ রাখা হয়েছিল। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায়, বিপুল সংখ্যক নাম বাদ পড়ে গেছে।
এই ঘটনার প্রতিবাদে ভোটাররা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এলাকায় তৈরি হয় তীব্র উত্তেজনা। শুধু সাধারণ ভোটারই নয়, ওই বুথের বিএলও-র নামও তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ।
বিক্ষুব্ধদের অভিযোগ, পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে নাম পুনর্বহাল করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলনে নামবেন। এমনকি ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
এদিকে, স্থানীয় বিধায়ক Durga Murmu জানান, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে রয়েছে। যাঁরা প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি, তাঁদের নামই হয়তো বাদ পড়েছে বলে তাঁর মন্তব্য।
সব মিলিয়ে, ভোটের আগে এই ঘটনা শিলিগুড়ি মহকুমায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।

