নীরব অলকা ইয়াগনিকের কণ্ঠ, ভক্তদের কাছে শুধু প্রার্থনার আবেদন
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক :প্রেমের গানের জগতে যেন আচমকাই নেমে এসেছে নীরবতা। কিংবদন্তি গায়িকা Alka Yagnik বর্তমানে গান গাওয়া থেকে বিরত রয়েছেন গুরুতর শ্রবণ সমস্যার কারণে।
৯০-এর দশকে Kumar Sanu-র সঙ্গে তাঁর জুটি অসংখ্য হিট প্রেমের গান উপহার দিয়েছে। সেই কণ্ঠই এখন থমকে গেছে ‘Sensorineural Hearing Loss’ নামক এক বিরল রোগের কারণে।
এক সাক্ষাৎকারে অলকা ইয়াগনিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি এই সমস্যার সঙ্গে লড়াই করছেন। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় নতুন করে গান গাওয়া সম্ভব হচ্ছে না। তাঁর কথায়, “সুরকাররা আসছেন, কিন্তু আমি কাজ করতে পারছি না।”
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘নরম কালজা’ ছবিতে A R Rahman-এর সুরে তাঁর কণ্ঠ শেষবার শোনা যায়। সেই সময়েই হঠাৎ করে শ্রবণ শক্তি হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি, যা তাঁর জীবনে বড় ধাক্কা হয়ে আসে।
ভক্তদের উদ্দেশে তিনি উচ্চ শব্দ ও হেডফোন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও চেয়েছেন।
সঙ্গীতপ্রেমীদের কাছে এই খবর নিঃসন্দেহে দুঃখের। তবে সকলেই আশাবাদী—একদিন আবার ফিরবে সেই সোনালি কণ্ঠ, যা এক সময় প্রেমের প্রতিটি মুহূর্তকে করে তুলত আরও গভীর ও স্মরণীয়।

