add

পানিহাটিতে প্রার্থী ঘোষণা হতেই আক্রমণাত্মক রত্না দেবনাথ, তৃণমূলকে নিশানা

NEWS INDIA বাংলা
0

 “ঘোষ ফ্যামিলি শেষ করছে পানিহাটি” — বিস্ফোরক রত্না দেবনাথ

Ratna Debnath BJP candidate Panihati attack TMC political news West Bengal

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক : পানিহাটি কেন্দ্রে ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ চরমে। বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর সরব হলেন Ratna Debnath। সরাসরি আক্রমণের সুরে তিনি বলেন, “একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিচ্ছে।”

বৃহস্পতিবার Salt Lake-এ বিজেপির দপ্তরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁর লড়াই মূলত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে আহ্বান জানান, “আপনারা আসুন, লড়াই করুন, জয় আপনাদেরই হবে।”

তবে রাজনৈতিক আক্রমণের মাঝেও মানবিক সুর শোনা যায় তাঁর কথায়। পানিহাটিতে তাঁর প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী Kaltan Dasgupta-কে নিয়ে তিনি বলেন, “কলতানকে নিয়ে কিছু বলতে চাই না, ও আমাদের সন্তানের মতো। ও লড়াই করেছে।”

উল্লেখ্য, পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে তাঁর বাড়ির সামনে। পরিবারের পক্ষ থেকেও বিজেপির পতাকা তোলা হয়।

প্রার্থী হওয়ার পর রত্না দেবনাথ বলেন, এই লড়াই তাঁর কাছে ব্যক্তিগত কষ্ট ও যন্ত্রণার সঙ্গে জড়িত। তবে তিনি জিতলে সেটি হবে পানিহাটির মানুষের জয়।

রাজনৈতিক মহলের মতে, এই কেন্দ্রের লড়াই এবার বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, যেখানে আবেগ, প্রতিবাদ এবং রাজনৈতিক সমীকরণ—সব মিলিয়ে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!