add

রাজ্যসভা মনোনয়ন ঘিরে বিতর্ক রাহুল সিনহার হলফনামা নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের

NEWS INDIA বাংলা
0

 রাহুল সিনহার হলফনামা নিয়ে তৃণমূলের অভিযোগ তথ্য গোপনের দাবি

Rahul Sinha Rajya Sabha affidavit controversy TMC complaint to Election Commission

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া:বিজেপির রাজ্যসভা প্রার্থী Rahul Sinha-র হলফনামা নিয়ে অভিযোগ তুলল All India Trinamool Congress। রাহুল সিনহার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপন করা হয়েছে বলে দাবি করেছে রাজ্যের শাসকদল।

এই অভিযোগ ইতিমধ্যেই জানানো হয়েছে Election Commission of India-কে। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থীর হলফনামায় একাধিক অসংগতি রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অসম্পূর্ণভাবে দেওয়া হয়েছে।

তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, এত অসংগতি থাকার পরেও কীভাবে রাহুল সিনহার মনোনয়ন গ্রহণ করা হল। বিষয়টি নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে শাসকদল।

অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে হলফনামার ২৬ নম্বর ক্লজের তথ্য নিয়ে। সেখানে দেওয়া তথ্যের মধ্যে একাধিক অসামঞ্জস্য রয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

সাধারণত রাজ্যসভার প্রার্থী হওয়া এবং মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া তুলনামূলকভাবে মসৃণ বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করে। সেই প্রক্রিয়াতেই হঠাৎ করে অসংগতির অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল। দলটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নির্বাচন কমিশনকে লেখা চিঠির কপি প্রকাশ করে একটি দীর্ঘ পোস্ট করা হয়েছে।

সেই পোস্টে দাবি করা হয়েছে, বিজেপি প্রার্থীর জমা দেওয়া হলফনামা অর্থাৎ ফর্ম-২৬-এ তথ্য গোপন করা হয়েছে এবং একাধিক ক্ষেত্রে অসংগতি ও অসম্পূর্ণ তথ্য রয়েছে। সম্পত্তি, যানবাহন, আর্থিক সম্পদ, দেনা-পাওনা এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্যেও নাকি গরমিল রয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

তৃণমূলের আরও দাবি, মনোনয়নপত্র যাচাইয়ের সময় তাদের প্রতিনিধিরা এই ত্রুটিগুলি তুলে ধরার চেষ্টা করলেও রিটার্নিং অফিসার তা গ্রহণ করেননি।

রাজ্যের শাসকদলের অভিযোগ, স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর একটি সংশোধিত হলফনামা সামনে আনা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!