সম্পর্ক, উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতার টানাপোড়েন—নেটফ্লিক্সে এলো নতুন ছবি ‘Accused’

NEWS INDIA বাংলা
0

 নেটফ্লিক্সে মুক্তি পেল সম্পর্ক ও ক্ষমতার মনস্তাত্ত্বিক গল্প ‘অ্যাকিউজড’

Accused Netflix movie poster psychological relationship drama


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অনুভূতি কাশ্যপ পরিচালিত ছবি অ্যাকিউজড। মূলত এই ছবিটি নির্মিত হয়েছে দুই নারীর মধ্যে ক্ষমতা, মানসিক দ্বন্দ্ব এবং সম্পর্কের সূক্ষ্ম রাজনীতিকে তুলে ধরার মাধ্যমে। গীতিকা চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, যিনি পেশায় একজন উচ্চাকাঙ্ক্ষী ও সফল সার্জন। অপরদিকে সদ্য পাশ করা চাইল্ড স্পেশালিস্ট মীরার চরিত্রে অভিনয় করেছেন প্রতিভা রত্না। এরা দুজনেই লিভ-ইন সম্পর্কে থাকেন।

সিনেমায় গীতিকার পেশাগত সাফল্য ও উচ্চাকাঙ্ক্ষা তাঁদের সম্পর্কে ভারসাম্যকে প্রভাবিত করে। মূলত গল্পে প্রতিফলিত হয়েছে—যারা সাফল্যের উচ্চ শিখরে অবস্থান করেন, তারা সহজেই নিজের কাছের মানুষকে প্রভাবিত করতে পারেন। কাজের পার্থক্য ও আর্থিক অবস্থার ফারাক মীরার উপরও প্রভাব ফেলে। একসময় গীতিকার বিরুদ্ধে অভিযোগ ওঠে। পুরুষ সহকর্মীদের প্রতিক্রিয়াও এই সিনেমাটিকে আলাদা মাত্রা দেয়। পাশাপাশি উঠে আসে নৈতিক প্রশ্ন—গীতিকা কি সত্যিই ক্ষমতার অপব্যবহার করছেন?

পরিচালক অনুভূতি কাশ্যপ অ্যাকিউজড ছবিতে দেখাতে চেয়েছেন, কীভাবে সম্পর্ক, পেশা এবং সমাজের লিঙ্গভিত্তিক প্রত্যাশা একে অপরের সঙ্গে জটিলভাবে যুক্ত।

এটি এমন এক ছবি, যা দেখায় সম্পর্ক, ক্ষমতা এবং সামাজিক প্রত্যাশা কতটা জটিল হতে পারে। কখনও কখনও ক্ষতি এত সূক্ষ্মভাবে ঘটে যে তা বোঝা কঠিন হয়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!