add

এক ধাক্কায় বাড়ল গ্যাসের দাম সিলিন্ডার বুকিংয়ে নতুন নিয়ম

NEWS INDIA বাংলা
0

 এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি বুকিংয়ে ২১ দিনের নতুন নিয়ম

LPG cylinder price increase in India with new booking rule

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়তে শুরু করেছে দেশের জ্বালানি বাজারে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে এক ধাক্কায় বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। ফলে আগে যেখানে একটি সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দেশের সাধারণ মানুষের গৃহস্থালির খরচে আরও চাপ পড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ।

এদিকে শুধু দাম বৃদ্ধি নয়, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে একটি সিলিন্ডার পাওয়ার পর দ্বিতীয় সিলিন্ডার বুক করতে গেলে অন্তত ২১ দিনের ব্যবধান রাখতে হবে।

এর আগে এই সময়সীমা ছিল ১৫ দিন। নতুন নিয়ম অনুযায়ী, একটি সিলিন্ডার ডেলিভারি হওয়ার ২১ দিন পরই পরবর্তী বুকিং করা যাবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্য সরবরাহ ঘাটতির আশঙ্কা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কেউ অতিরিক্ত বা অগ্রিম বুকিং করে গ্যাস মজুত করতে না পারেন এবং বাজারে এলপিজির ভারসাম্য বজায় থাকে।

অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে এখন প্রায় ১৯৯০ টাকায় পৌঁছেছে।

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় হোটেল, রেস্তোরাঁ এবং রাস্তার ধারের ছোট খাবারের দোকানগুলির খরচও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কারণ এই ধরনের হোটেল বা খাবারের দোকানগুলিতে মূলত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারই ব্যবহার করা হয়। ফলে গ্যাসের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়তে পারে খাবারের দামের উপরেও।

সূত্রের খবর, বর্তমানে যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা দিয়ে প্রথমে ঘরোয়া সিলিন্ডারের চাহিদা পূরণ করার দিকেই গুরুত্ব দিচ্ছে তেল সংস্থাগুলি।

তারপর অতিরিক্ত মজুত থাকলে তা বাণিজ্যিক সিলিন্ডারের জন্য সরবরাহ করা হবে। মূলত দেশের সাধারণ মানুষের রান্নাঘরে গ্যাসের অভাব যাতে না হয়, সেই বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!