add

কালনায় ভয়াবহ পথ দুর্ঘটনা বাইকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

NEWS INDIA বাংলা
0

 পথ দুর্ঘটনায় মৃত্যু দুইজনের কালনা থানার সারঘড়িয়া এলাকায় আতঙ্ক

Road accident in Kalna Purba Bardhaman bike collision leaves two dead


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া:পূর্ব বর্ধমানের Kalna থানার অন্তর্গত সারঘড়িয়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, মৃতদের নাম কিরণ মাঝি, বয়স মাত্র ১৯ বছর এবং দয়াময় দাস, বয়স ৫৮ বছর। সাম্প্রতিক সময়ে রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনার ঘটনা সামনে আসছে। তার মধ্যেই ফের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কালনা থানার নাগরাগাছি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দয়াময় দাস সাইকেল নিয়ে বুলবুলিতলার দিকে যাচ্ছিলেন। সেই সময় আটঘরিয়া কোল্ড স্টোরেজের কাছে একটি বাইকে থাকা তিন আরোহী এসে সাইকেলটিকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় বাইক চালক কিরণ মাঝির ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে সাইকেল আরোহী দয়াময় দাস গুরুতর জখম হন।

ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় বাইকে থাকা বাকি দুই আরোহী এবং আহত দয়াময় দাসকে দ্রুত উদ্ধার করে Kalna Sub Divisional Hospital-এ নিয়ে যাওয়া হয়।

তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দয়াময় দাসের মৃত্যু হয়। বর্তমানে বাইকের বাকি দুই আরোহী ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

পরে কালনা মহকুমা হাসপাতালে মৃত দুইজনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!