ঝাড়গ্রামের জঙ্গলে আগুন বাঁশবাগান বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

NEWS INDIA বাংলা
0

 বাঁশবাগান বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার ঝাড়গ্রামের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য

Forest fire in Jhargram West Bengal elderly woman dies trying to stop flames


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া:মঙ্গলবার রঙের উৎসবের দিনেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। পশ্চিম মেদিনীপুরের Jhargram জেলার কলাবনি এলাকায় হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে আগুনের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে তা দ্রুত বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে আগুইনীর ডিভি বক্স এলাকার জঙ্গলে আগুন নেভাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃতার নাম কল্পনা মাহাতো। তাঁর বয়স ছিল প্রায় ৬৫ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, শাল জঙ্গলের আগুন ক্রমশ তাঁর বাড়ির দিকে এগিয়ে আসতে দেখে আগুন নেভানোর চেষ্টা করেন ওই বৃদ্ধা। সেই সময় আগুনের গ্রাসে পড়ে গুরুতরভাবে দগ্ধ হয়ে যান তিনি। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।

বৃদ্ধার ছেলে গণেশ মাহাতোর অভিযোগ, জঙ্গল থেকে ক্রমাগত তাদের বাঁশবাগানের দিকে আগুন এগিয়ে আসছিল। বাঁশবাগান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণেই তাঁর মা আগুন নেভাতে এগিয়ে যান। সেই সময় আগুনের ঝাপটায় গুরুতর দগ্ধ হন তিনি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে মৃতার পরিবারের দাবি, জঙ্গলে আগুন লাগার খবর আগেই বনদপ্তরকে জানানো হলেও সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। বনদপ্তরের গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মৃতার ছেলে।

এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য Jhargram Medical College and Hospital-এ পাঠিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!