add

ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই, মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী

NEWS INDIA বাংলা
0

 কালীঘাটে পুজো, রেড রোডে ঈদ—একই দিনে প্রচারে শুভেন্দু ও মমতা, উত্তপ্ত ভবানীপুর

Mamata Banerjee and Suvendu Adhikari campaign in Bhabanipur election

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একই দিনে ধর্মীয় আবহ ও রাজনৈতিক কৌশলের মেলবন্ধনে নজর কেড়েছে দুই শীর্ষ নেতার কর্মসূচি।

শনিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন বিজেপি নেতা Suvendu Adhikari। তাঁর আগমনকে ঘিরে কালীঘাট মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুজো সেরে তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রচারের উদ্দেশ্যে রওনা দেন। এলাকায় একাধিক পুরনো বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে জনসংযোগ করার কর্মসূচিও ছিল তাঁর। দিনশেষে তাঁর নন্দীগ্রামে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, একই সময়ে রেড রোডে ঈদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। সেখানে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জনসংযোগে অংশ নেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর এখন অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এই কেন্দ্রে প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ফলে দুই শীর্ষ নেতার সরাসরি লড়াই ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারে নেমেছেন শুভেন্দু অধিকারী। তবে চক্রবেড়িয়া এলাকায় প্রচারের সময় ‘গো ব্যাক’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বিজেপি কর্মীরাও পাল্টা স্লোগান দেন। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর শুভেন্দু দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ তোলেন।

অন্যদিকে, এই লড়াইকে খুব একটা গুরুত্ব না দিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ভবানীপুর কেন্দ্র থেকে তাঁর জয় নিশ্চিত।

সব মিলিয়ে এবারের নির্বাচনে ভবানীপুর তীব্র প্রতিদ্বন্দ্বিতার অন্যতম কেন্দ্র হতে চলেছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!