রানের পাহাড় টপকে ইতিহাস: ভাদোদরায় দ্বিতীয়বার WPL চ্যাম্পিয়ন আরসিবি

NEWS INDIA বাংলা
0

ভাদোদরায় WPL ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ট্রফি হাতে উদযাপন করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নেতৃত্বে স্মৃতি মান্ধানা

নিজস্ব প্রতিবেদন ,নিউজ ইন্ডিয়া ডেস্ক:  ‘ই সালা কাপ নামদে’—স্লোগানটি আর কেবল সমর্থকদের স্বপ্ন নয়, এবার তা বাস্তবের জয়ের গর্জন। ২০২৪ সালের পর ২০২৬—তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বার Women’s Premier League (WPL)-এর শিরোপা জিতে ইতিহাস গড়ল Royal Challengers Bengaluru Women। হাই-ভোল্টেজ ফাইনালে Delhi Capitals Women-কে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলল স্মৃতি মান্ধানার দল।

অন্যদিকে, টানা চারবার ফাইনালে উঠেও ফের রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো দিল্লিকে।

রানের পাহাড় টপকে ঐতিহাসিক জয় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ২০৩ রান। অধিনায়ক জেমিমা রদ্রিগেজ ৩৭ বলে ৫৭ রান করেন, লরা উলভার্টের ব্যাট থেকে আসে ৪৪ রান। শেষ দিকে চিনেলে হেনরির ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ঝোড়ো ইনিংসে ২০০-র গণ্ডি পেরোয় দিল্লি।

২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি শুরুতেই গ্রেস হ্যারিসকে হারালেও দ্বিতীয় উইকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক স্মৃতি মান্ধানা ও জর্জিয়া ভল। দু’জনের মধ্যে গড়ে ওঠে ১৬৫ রানের অনবদ্য জুটি।

স্মৃতি মান্ধানা ৪১ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি আউট হওয়ার সময় ম্যাচ কার্যত আরসিবি-র পকেটে। অপরপ্রান্তে জর্জিয়া ভল ৫৪ বলে ৭৯ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ২ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।

বিশেষজ্ঞদের মতে, এই জয়ের মূল চাবিকাঠি ছিল পাওয়ার প্লে-তে আক্রমণাত্মক ব্যাটিং এবং মিডল অর্ডারের পরিণত মানসিকতা। ২০০-র বেশি রান করেও দিল্লি থেমে যায় স্মৃতির আগ্রাসী মেজাজ এবং জর্জিয়া ভল-এর ঠান্ডা মাথার কাছে। স্মৃতির উইকেটের খোঁজে দিল্লির বোলাররা একাধিক পরিকল্পনা করলেও তার কোনোটাই কার্যকর হয়নি।

এই জয়ের মাধ্যমে Women’s Premier League-এর ইতিহাসে দুটি ট্রফি জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্মভাবে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!