বাজেট অধিবেশনে তুমুল সংঘর্ষ, ‘বাপ চোর’-‘মোদীর ছেলে’ মন্তব্যে উত্তপ্ত বিধানসভা

NEWS INDIA বাংলা
0

বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভায় নজিরবিহীন বাকযুদ্ধ, বন্ধ হয়ে গেল আলোচনা

West Bengal Assembly budget session clash between BJP and TMC leaders


নিজস্ব প্রতিবেদন ,নিউজ ইন্ডিয়া ডেস্ক:বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের রণক্ষেত্র বিধানসভা। শুক্রবার রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে শাসক ও বিরোধীর মধ্যে তীব্র বাকযুদ্ধ ও হট্টগোলের সাক্ষী থাকল গোটা হাউস। আলোচনার কেন্দ্রে ছিল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), বার্ধক্য ভাতা (Old Age Pension) এবং রাজ্য বাজেটের সামগ্রিক দৃষ্টিভঙ্গি (State Budget Outlook)।

বাজেট আলোচনায় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, রাজ্য সরকারের এবারের বাজেট ‘নিরস’ নয়, বরং নানা দিক থেকে ‘সরস’। যদিও এই মন্তব্যে স্পষ্ট ছিল কটাক্ষের সুর। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বাজেটকে ‘হামটি ডামটি বাজেট’ (Humpty Dumpty Budget) বলা প্রসঙ্গে প্রশ্ন তোলেন। লাহিড়ীর বক্তব্য, যদি এই শব্দ ইতিবাচক অর্থে ব্যবহার হয়ে থাকে তবে গ্রহণযোগ্য, আর নেতিবাচক হলে একই শব্দ প্রয়োগ করে রাজ্য বাজেটকেও ‘হামটি ডামটি’ বলা যায়।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে উদ্দেশ্য করে বলেন, “আপনি তো নিজের বাবাকেই চোর বলেছেন।” এই মন্তব্যে তৃণমূল বেঞ্চ থেকে তীব্র প্রতিবাদ ওঠে।

স্পিকারের নির্দেশে উদয়ন গুহ পাল্টা বলেন, “আমার বাবা কমল গুহ দীর্ঘদিন বিধায়ক ও মন্ত্রী ছিলেন। আমি কখনও তাঁকে চোর বলিনি। প্রমাণ থাকলে দেখান।” এরপর শুভেন্দুর বাবাকে ঘিরে পাল্টা কটাক্ষ করে উদয়ন বলেন, “আপনি শিশির অধিকারীর ছেলে হয়েও নিজেকে মোদীর ছেলে (Modi’s son) বলেন—আসলে আপনি কার ছেলে?”

দুই পক্ষের স্লোগান, হট্টগোল ও বাকবিতণ্ডায় অধিবেশন কার্যত অচল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এই সংক্রান্ত কোনও মন্তব্যই কার্যবিবরণীতে (Assembly Records) রাখা হবে না।

এদিন সংখ্যালঘু ইস্যু (Minority Issue) ঘিরেও উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অগ্নিমিত্রার মন্তব্যকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে ক্ষমা চাওয়ার দাবি ওঠে। শেষ পর্যন্ত স্পিকার অগ্নিমিত্রা পালের বিতর্কিত মন্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!