এশিয়ান গেমস স্বর্ণজয়ী স্বপ্না বর্মনের রাজনীতিতে প্রবেশ

NEWS INDIA বাংলা
0

  

খেলার মাঠ ছেড়ে এবার রাজনীতির পথে স্বপ্না বর্মন

Swapna Barman joining politics


নিজস্বপ্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:২০২৬ সালের নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। এর মধ্যেই নতুন চমক তৃণমূল কংগ্রেসে। খেলার মাঠ থেকে এবার সরাসরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন এশিয়ান গেমসে স্বর্ণজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন।

জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না বর্মন তৃণমূল পরিবারের নতুন সদস্য হতে চলেছেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে দলের পতাকা হাতে নিতে পারেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে গৌতম দেব, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্যের।

২০১৮ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন স্বপ্না বর্মন। পরবর্তীতে পিঠের চোটের কারণে তিনি জানান যে অ্যাথলেটিক্স ট্র্যাকে তাঁকে আর দেখা যাবে না। বর্তমানে তিনি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলে কর্মরত।

এর আগেও স্বপ্নাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল, তাঁকে হয়তো রাজনীতির ময়দানে দেখা যেতে পারে।

চলতি বছরের জানুয়ারিতে শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্জুন পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ স্বপ্না বর্মনকে সম্বর্ধনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে ঘিরে জল্পনা আরও জোরদার হয়।

এ প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন,

“আমাদের দলে এবার সোনার টুকরো মেয়ে আসতে চলেছে। তাঁকে আমরা আনন্দ ও গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছি।”

তিনি আরও বলেন, বিজেপি যেখানে নারীদের যথাযথ সুযোগ দেয় না, সেখানে তৃণমূল সম্মানের সঙ্গে নারীদের এগিয়ে আসার সুযোগ করে দেয়।

অ্যাথলেটিক্সে দেশের হয়ে বহু সম্মান এনে দেওয়ার পর এবার স্বপ্না বর্মনের লড়াইয়ের ময়দান বদলাতে চলেছে — খেলার মাঠ থেকে রাজনৈতিক অঙ্গনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!