শিবরাত্রির আগে দেখা স্বপ্ন কি বিশেষ সংকেত দিচ্ছে? জানুন জ্যোতিষ ব্যাখ্যা

NEWS INDIA বাংলা
0

 শিবরাত্রির আগে এই স্বপ্নগুলো দেখছেন? মহাদেব কী বার্তা দিচ্ছেন জানুন

Shivratri dreams meaning | মহাদেবের স্বপ্নের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:শিব ভক্তদের কাছে এইদিন বিশেষ তাৎপর্যপূর্ণ। ভক্তিভরে আচার মেনে আগের দিন থেকে উপবাস করে পুজো দেন ভক্তরা। সারারাত জেগে চার প্রহরে শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনবাসনা পূর্ণ হয় বলেই মানুষ বিশ্বাস করে যুগের পর যুগ ধরে। এই সময় দেখা যেকোন স্বপ্ন জ্যোতিষশাস্ত্রে আলাদা চোখে দেখা হয়। এই স্বপ্নের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সুখ, সমৃদ্ধি ও সাফল্য।

কালো শিবলিঙ্গের স্বপ্ন: স্বপ্নে কালো শিব দেখলে কোন ভয়ের কারণ নেই। বরং স্বপ্নশাস্ত্র মতে, এই স্বপ্নের নেপথ্যে লুকিয়ে রয়েছে পেশাগত উন্নতি ও সাফল্যের সংকেত। এই স্বপ্ন দেখলে আপনার কর্মজীবন ঘুরে যেতে পারে।

বাহন নন্দীর স্বপ্ন: জ্যোতিষ শাস্ত্র মতে বাহন নন্দীর স্বপ্ন মানুষের জীবনে সুখ ও স্থিতিশীলতা বয়ে আনে। যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

শিব মন্দিরের স্বপ্ন: মন্দিরের স্বপ্ন দেখলে মানা হয় জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে। এই স্বপ্ন আপনার জীবনে সমস্ত সমস্যা দূরীভূত করতে সহায়তা করে। শুধু তাই নয় অর্থলাভ ও হতে পারে।

রুদ্রাক্ষের স্বপ্ন: শিবরাত্রি সঙ্গে রুদ্রাক্ষের সম্পর্কের গভীর যোগ রয়েছে। এই রুদ্রাক্ষের স্বপ্ন অসুখ থেকে মুক্তির ইঙ্গিত দেয়। সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে আপনার জীবন ইতিবাচকতায় ভরে উঠবে।

বেলপাতা ও বেলগাছ: স্বপ্নে বেলপাতা ও বেল গাছ দেখলে মানা হয় অর্থপ্রাপ্তি হয়। সুতরাং এই স্বপ্ন দেখলে অযথা আতঙ্কিত হবেন না। বরং উন্নতি হতে পারে।

শিবলিঙ্গে জল ঢালা :শিবরাত্রি আগে আপনি যদি শিবের মাথায় জল ঢালার স্বপ্ন দেখেন তাহলে নিশ্চিত থাকুন শিবের আশীর্বাদ আপনার সঙ্গে সব সময় থাকবে। আপনি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির অভাব থাকবে না।

এই স্বপ্নগুলো দেখলে  জ্যোতিষরা শিবরাত্রির পূর্ণ তিথিতে  মহাদেবের আরাধনার পরামর্শ দেন। শিবের মাথায় ভক্তি ভরে জল ঢাললে জীবনের সমস্ত ঝরঝাপটা দূরীভূত হয়। মহাদেব পার্বতীর আশীর্বাদে ঘরে শান্তি ফিরে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!