পরীক্ষা মানেই ভয় নয়: ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এ পড়ুয়াদের চাপমুক্ত থাকার টিপস মোদির

NEWS INDIA বাংলা
0

 ভয় নয়, উৎসব—‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এ পরীক্ষার চাপ কমানোর বার্তা প্রধানমন্ত্রীর

পরীক্ষা পে চর্চা ২০২৬ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: পরীক্ষা মানেই ভয় নয়—উৎসবের মতো করে নিতে হবে। পরীক্ষার আগে পড়ুয়াদের চাপমুক্ত রাখতে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’ অনুষ্ঠানে দেশজুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।

এবছর এই অনুষ্ঠানে যোগ দেন প্রায় ৪ কোটি ২০ লক্ষ পড়ুয়া এবং ২৫ লক্ষ শিক্ষক। টানা নবমবার পরীক্ষার্থীদের সঙ্গে এই আলোচনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের গান, কবিতা ও আবৃতিতে ভরে ওঠে পরিবেশ।

প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাসই সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। পরীক্ষাকে ভয় পাওয়ার কিছু নেই। চাপ বা টেনশন মনোযোগ নষ্ট করে দেয়। ব্যাটসম্যানের মতো করে ফোকাস ধরে রাখতে হবে—চারপাশের হইচই উপেক্ষা করে নিজের খেলায় মন দিতে হবে।

শিক্ষা ও দক্ষতা প্রসঙ্গে মোদি বলেন, পড়ুয়াদের শিক্ষকদের থেকে দুই কদম এগিয়ে থাকতে হবে—পিছিয়ে নয়। স্কিল আর নম্বর—দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। তাঁর মতে, স্কিল দুই ধরনের—প্র্যাকটিক্যাল স্কিল এবং প্রফেশনাল স্কিল। প্র্যাকটিক্যাল স্কিলে কোনও আপস চলবে না, আর প্রফেশনাল স্কিলে নিজের আগ্রহের দিকেই এগোতে হবে।

বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণায় পড়ুয়াদের জীবনী পড়ার অভ্যাস গড়ে তোলার কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়,

“পরীক্ষায় শুধু ভালো নম্বরই শেষ লক্ষ্য নয়। চাপমুক্ত থেকে শেখার আনন্দ পাওয়া, আত্মবিশ্বাসী হওয়া এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই আসল সাফল্য।”

এছাড়াও স্বাস্থ্য, সময় ব্যবস্থাপনা ও সামাজিক দায়িত্বের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। নিয়মিত শরীরচর্চা করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ব্যায়াম মানসিক চাপ কমাতে এবং সুস্থ থাকতে অত্যন্ত জরুরি।

পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, আবর্জনা ফেললে বিবাদ নয়—সঠিক জায়গায় ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। নারী সম্মান ও শিশু সুরক্ষার বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

AI প্রযুক্তি নিয়েও পড়ুয়াদের সতর্ক করেন মোদি। তাঁর বক্তব্য, AI আমাদের সাহায্য করতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য পূরণ করে দিতে পারে না। প্রযুক্তিকে সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে, নির্ভরশীল হয়ে নয়।

সবশেষে, প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি চাপমুক্ত পরীক্ষার টিপস পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল স্বস্তি ও আনন্দের হাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!