পুলিশি হেফাজতের ফাঁক গলে পগারপার বাংলাদেশি কয়েদি, মুর্শিদাবাদে চাঞ্চল্য

NEWS INDIA বাংলা
0

 হাসপাতাল চত্বরেই নিরাপত্তার ফাঁক, মুর্শিদাবাদে পালাল বাংলাদেশি কয়েদি

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পুলিশি হেফাজত থেকে পলাতক (Escape) বাংলাদেশি কয়েদি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: পুলিশি হেফাজতের মাঝেই নিরাপত্তার ফাঁক গলে পগারপার (Escape) এক বাংলাদেশি কয়েদি। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে। একই সঙ্গে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা (Security System) নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দৈনন্দিন শারীরিক পরীক্ষা (Routine Medical Check-up) করানোর জন্য বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে একাধিক কয়েদির সঙ্গে একই প্রিজন ভ্যানে করে বাংলাদেশি কয়েদি রবিউল ইসলামকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আনা হয়। শারীরিক পরীক্ষা শেষে ফের সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় আচমকা নিরাপত্তা বলয় (Security Cover) ভেঙে সিভিক ভলেন্টিয়ারের হাত ছুটিয়ে পালিয়ে যায় রবিউল।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল চত্বরে উপস্থিত রোগীর পরিবারের সদস্য নাসির উদ্দিন শেখ জানান,

“দুপুরবেলা ঘটনাটা ঘটে। হোটেলে খাচ্ছিলাম, হঠাৎ মেডিক্যাল কলেজের এক নম্বর গেট দিয়ে একজনকে দৌড়াতে দেখি। তার পিছনে ‘ধর ধর’ চিৎকার করতে করতে সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ দৌড়াচ্ছিল। পরে জানতে পারি ওই ব্যক্তি একজন বাংলাদেশি কয়েদি।”

চোখের সামনে এমন ঘটনা ঘটলেও দীর্ঘ চেষ্টা সত্ত্বেও পলাতক কয়েদিকে ধরা সম্ভব হয়নি। ঘটনার পর এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

পুলিশের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত (Investigation) শুরু হয়েছে এবং কীভাবে নিরাপত্তায় এমন বড় ফাঁক রয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!