সুপ্রিম কোর্টে ইতিহাস গড়লেন মমতা! আইনজীবীর পোশাকে নিজেই করলেন সওয়াল, আধার কার্ড ও ভোটার লিস্ট নিয়ে কমিশনকে কড়া বার্তা

NEWS INDIA বাংলা
0

 আদালত কক্ষে লড়াকু মমতা: সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বাংলার মানুষের অধিকারের সওয়াল মুখ্যমন্ত্রীর

সুপ্রিম কোর্টের সামনে আইনজীবীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: ইতিহাসে প্রথমবার মূখ্যমন্ত্রী খোদ সুপ্রিমকোর্টে এসে সওয়াল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মূখ্যমন্ত্রী যিনি এসে সওয়াল করতে পারছেন বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলের চেয়ার পার্সন হিসাবে তিনি সম্পূর্ণ বিষয় সম্পর্কে অবগত। আদালতে তিনি সম্পূর্ণ বিষয়কে তুলে ধরতে পারবেন। সুপ্রিম কোর্টের রীতিনীতি প্রথা সম্পর্কের যথেষ্ট সচেতন। SIR (Special Inquiry Report) এর কারণে বাংলার মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে যথেষ্ট অবগত তিনি। এখনও পর্যন্ত জানা গিয়েছিল, তিনি আদালতে উপস্থিত থেকে সমস্ত কার্যক্রম নজরদারি করতে পারেন। আইনজীবীদের নির্দেশ প্রদান করতে পারেন। সূত্র মারফত জানা গিয়েছে, SIR (Special Inquiry Report) এর শুনানি মামলা রয়েছে বুধবার। মূখ্যমন্ত্রী খোদ সেই শুনানিতে উপস্থিত রয়েছেন। জয় গোস্বামী ও বিচারপতি সূর্যকান্ত মিশ্রের সব মামলার একসঙ্গে শুনানি হবে।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনী ডিগ্রি রয়েছে। সুপ্রিমকোর্টের তরফ থেকে মূখ্যমন্ত্রীর নামে বুধবার একটি গেটপাস ইস্যু করা হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর মামলায় শুনানি শুরু হয়ে গিয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আর ১১ দিন বাকি আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। SIR হয়রানি নিয়ে কমিশন এর বিরুদ্ধে মামলার শুনানি। বিচারপতি জয়মাল্য গোস্বামী বেঞ্চে রয়েছেন। নিজের মামলায় সওয়াল করে মমতা বন্দোপাধ্যায় আবেদন জানিয়েছেন, আমাদের আইনজীবীরা ক্রমাগত লড়ছেন। আমরা কোথাও বিচার পাচ্ছিনা। কমিশনকে ৬টি চিঠি লেখা হয়েছে। টার্গেট হিসাবে রয়েছে পশ্চিমবঙ্গ যার জন্য ভোট হওয়ার আগে তড়িঘড়ি SIR (Special Inquiry Report)এর। বিএলও দের মৃত্যু শত শত মানুষের মৃত্যু হয়েছে। দয়া করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করবেন না। আধার কার্ডকে মান্যতা দিতে হবে কমিশনকে।

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, আপনার আইনজীবীকে বলতে দিন। মৃত ভোটারের লিস্টে নাম থাকুক তা আপনিও চাইবেন না। 

আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করেছিলেন আজ সুপ্রিম কোর্টের কাছে অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে। কোর্ট দেখবে যারা মৃত বা যারা বাংলা থেকে চলে গিয়েছে তাদের নাম বাদ যাবে। তবে বানান, পদবী সংক্রান্ত কোনও ভুলে নাম বাদ দেওয়া হবে না। 

SIR শুনানি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, সমাজ মাধ্যমের কাছে আমার একটা প্রশ্ন পুরো অ্যাডমিনিস্ট্রেশন তার সরকারের। ডিএম মুখ্যমন্ত্রীর কথায় ওঠে বসে এত বার মিটিং হয়েছে কটা বিএলও মারা গেছে এটা ডিএম বলেছেন? পরিকল্পনামাফিক SIR প্রক্রিয়া ভুল হচ্ছে তদন্ত হওয়া উচিত। একাধিক জেলা শাসক তৃণমূল ঘনিষ্ঠ। চার-পাঁচবার বৈঠক হয়েছে কমিশনের কোন ডিএম অভিযোগ জানাননি। মৃত্যু নিয়েও কোন ডিএম অভিযোগও করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রামা দেখল দিল্লি। লজিক্যাল ডিসক্রিপেনশন হলে তারা কারা করছে।
শমীক ভট্টাচার্য্যর মতে, একজন BlO দাম্পত্য জীবনে ব্যক্তিগত সমস্যায় আত্মহত্যা করেছে শিলিগুড়িতে।পরেরদিন তৃণমূল কংগ্রেস জানিয়েছেন, SIR এর কারণে মৃত্যু ঘটেছে।


সুজন চক্রবর্তী বলেছেন,২০২৬ এ যে ড্রাফট লিস্ট বেরিয়েছে সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোট হোক। শুনানি করে ১২ টা বাজানো হচ্ছে।কত মানুষ বিপদে পড়েছে তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়ায়নি এখন মনে পড়ছে। সংখ্যালঘুদের ক্ষেত্রে ওয়াকফ নিয়ে আরএসএস এর কথায় কাজ করেছে। 

আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ১১ দিন পর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!