নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত–বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত–বাংলাদেশ সম্পর্ক কোন দিকে এগোবে তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা ছিল। শেখ হাসিনা পর্বের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হওয়ায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

India Bangladesh diplomatic ties update

অনেকে মনে করেছিলেন, রাজনৈতিক সমীকরণ বদলালে দ্বিপাক্ষিক সম্পর্কেও অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনার দিকে। সূত্রের খবর, বাংলাদেশে ধাপে ধাপে পুনরায় চালু হতে চলেছে ভারতের ভিসা পরিষেবা। ভ্রমণ ভিসাসহ (Visa Service) অন্যান্য ক্যাটাগরির ভিসা পরিষেবাও শীঘ্রই চালু করা হবে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি কূটনৈতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর দিকেই এগোচ্ছে ভারত সরকার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সুসম্পর্ক পুনরুদ্ধারই এখন প্রধান লক্ষ্য।

এই প্রেক্ষাপটে ভারতের বিদেশ মন্ত্রক ভিসা পরিষেবা পুনরায় চালুর বিষয়ে সম্মতি দিয়েছে বলে জানা গেছে। সিলেটে ভারতের কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানিয়েছেন, ধাপে ধাপে সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিক্যাল এবং ডাবল-এন্ট্রি ভিসা প্রদান শুরু হয়েছে। খুব শীঘ্রই ভ্রমণ ভিসা সহ অন্যান্য শ্রেণির ভিসাও চালু হতে পারে।

কূটনৈতিক মহলের মতে, এই উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আবার স্বাভাবিক কূটনৈতিক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!