সুস্থ যৌনজীবনের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই: জেনে নিন কী খাবেন
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: বর্তমান সময়ের কর্মব্যস্ততা, মানসিক উদ্বেগ এবং অনিয়মিত জীবনযাত্রা আমাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এর সরাসরি প্রভাব পড়ে আমাদের যৌনজীবনের ওপর। অনেক ক্ষেত্রে মানসিক অবসাদ যৌন আকাঙ্ক্ষাকে গ্রাস করে নেয়, যা সুস্থ দাম্পত্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি কি জানেন? দামি ওষুধ বা কেমিক্যাল সাপ্লিমেন্টের বদলে সঠিক পুষ্টিকর খাবারই হতে পারে আপনার যৌনস্বাস্থ্য চাঙ্গা রাখার সবচেয়ে নিরাপদ চাবিকাঠি।
নিচে এমন কিছু খাবারের তালিকা দেওয়া হলো যা আপনার কামশক্তি বৃদ্ধি করতে এবং শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে ম্যাজিকের মতো কাজ করে:
*বাদাম ও পেস্তা*
বাদাম ও পেস্তা দেখতে খুদে হলেও অসামান্য উপকারী। যৌন আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তোলে। জিঙ্ক ও ম্যাঙ্গানিজ উপাদানগুলি শুক্রাণু গুণগত মানকে উন্নত করে। দীর্ঘমেয়াদি শরীরের শক্তি ধরে রাখে।
*ডিম*
ডিমে রয়েছে প্রোটিন, ভিটামিন বি৫ ও বি৬। এই উপাদানগুলি স্ট্রেস কমাতে সহায়তা করে। হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
*খেজুর*
ভিটামিন বি ও প্রাকৃতিক সুগার সমৃদ্ধ খেজুর শরীরকে শক্তিশালী করে তোলে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে। টেস্টোস্টেরন এর মাত্রা বৃদ্ধি করে। কামশক্তির সঞ্চার করে।
*তরমুজ ও কলা*
তরমুজে রয়েছে সিট্রোলিন নামক অ্যামিনো অ্যাসিড। এই উপাদানটি রক্ত সঞ্চালনে বৃদ্ধি করে। যৌন উদ্দীপনাকে বাড়িয়ে দেয়। শরীর হাইড্রেড রাখতেও এর জুড়ি মেলা ভার। পাশাপাশি কলাতে রয়েছে পটাশিয়াম যা শক্তি বাড়ায় অবসাদ কমায়। শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে।
*ডার্ক চকোলেট*
ডার্ক চকোলেটে রয়েছে এল-আর্জিনিন অ্যামিনো অ্যাসিড। লিবিডো বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ। ভায়াগ্রার সমান কাজ করে। যৌন ক্ষমতা বাড়িতে তোলে। কামেচ্ছাতেও মোক্ষম অস্ত্র।
সতর্কবার্তা: এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের ভিত্তিতে তৈরি। আপনার যদি দীর্ঘস্থায়ী কোনো শারীরিক সমস্যা থাকে, তবে যেকোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

