মেক্সিকোয় ড্রাগ সম্রাট এল মেঞ্চোর মৃত্যু, সহিংসতায় উত্তপ্ত পরিস্থিতি

NEWS INDIA বাংলা
0

 সেনা অভিযানে খতম মাদক সম্রাট এল মেঞ্চো, অগ্নিগর্ভ মেক্সিকো — সতর্কবার্তা দূতাবাসের

El Mencho Mexico Cartel Leader Killed Violence Alert

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: রবিবার রাতে মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর হাতে হত্যা হয় ড্রাগ কারবারির সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে এল মেঞ্চো। জানা গিয়েছে, কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড মাফিয়াকে এয়ার লিফটে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হচ্ছিল চিকিৎসার জন্য, সেই পথেই মৃত্যু হয়। তাঁর মৃত্যু অন্ধকার জগতের বড়সড় ধাক্কা। অনেক বিল্ডিং আগুন ধরিয়ে দেওয়া থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাইওয়ে। সেনা সূত্রে জানা গিয়েছে, তাকে আটক করার জন্য গুয়াদালাজারা থেকে দুই ঘণ্টার দূরত্বে তাপালপায় রবিবার বড় অভিযান চালায় সেনাবাহিনী। সেই সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন। উল্লেখ্য, মেক্সিকো সেনা ১৫ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল এল মেঞ্চোকে আটক করার জন্য।

মেক্সিকোর কুখ্যাত ড্রাগ মাফিয়া নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস আন্তর্জাতিক পর্যায়ে মাদক সম্রাট হিসাবে পরিচিত ছিলেন। মাদকের দুনিয়ায় প্রবেশের পর গ্রেফতার হয়েছিলেন তিনি। হেরোইন পাচারের জন্য আমেরিকায় দোষী সাব্যস্ত হন এবং প্রায় তিন বছর জেল খেটেছিলেন। দেশে ফিরে আবার মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। ২০০৯ সালে তিনি নিজের সংগঠন সিজেএনজি (Jalisco New Generation Cartel) গঠন করেন, যা দ্রুত একটি আন্তর্জাতিক অপরাধমূলক সংগঠনে পরিণত হয়।

তার নেতৃত্বে এই কার্টেলটি দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। মেক্সিকো ছাড়াও বিভিন্ন দেশে এটি প্রভাব বিস্তার করে। কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল এই সংগঠন। আমেরিকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল।

মেঞ্চো নিহত হওয়ার পর মেক্সিকোয় নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দেশের বিভিন্ন রাস্তায় বিশৃঙ্খলা ও হিংসার ঘটনা সামনে এসেছে। তার মৃত্যুতে দুষ্কৃতীরা বহু জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। এই পরিস্থিতিতে মেক্সিকোতে অবস্থানরত ভারতীয়দের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ভারতীয় দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, বিভিন্ন এলাকায় নিরাপত্তা অভিযান, রাস্তা অবরোধ এবং হিংসাত্মক ঘটনা ঘটছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের এলাকা এড়িয়ে চলতে, অপ্রয়োজনীয় বাইরে না বেরোতে এবং স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখতে বলা হয়েছে দূতাবাসের তরফ থেকে। আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কথাও বলা হয়েছে।

এদিকে মার্কিন বিদেশ দফতর জালিস্কো-সহ কয়েকটি রাজ্যে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার সতর্কবার্তা দিয়েছে। জালিস্কোর গভর্নর Pablo Lemus স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। কিছু এলাকায় পরিবহণ পরিষেবাও স্থগিত করা হয়েছে। জরুরি অবস্থার ক্ষেত্রে ৯১১ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!