২০২৬ কেন্দ্রীয় বাজেট: কী সস্তা, কী দাম বাড়ল? এক নজরে সম্পূর্ণ তথ্য

NEWS INDIA বাংলা
0

 

এক নজরে বাজেট ২০২৬

নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নবমবারের মতো লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। ২০২৬ সালের বাজেট পেশ করতে গিয়ে তিনি স্পষ্ট করেন, এবছরের বাজেট মূলত তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখেই তৈরি করা হয়েছে।

অর্থমন্ত্রীর কথায়, এই তিনটি কর্তব্য হল—গরিব ও প্রান্তিক মানুষের আর্থিক উন্নয়ন,পরিকাঠামোগত সংস্কার ও উন্নয়ন । দেশের প্রতিটি নাগরিকের কাছে সমান সুযোগ পৌঁছে দেওয়া । 

নির্মলা সীতারামন আরও জানান, এবারের বাজেট বিশেষভাবে যুবশক্তিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার ফলেই গত ১২ বছরে দেশের আর্থিক স্থিতিশীলতা বেড়েছে বলে দাবি করেন তিনি। অর্থমন্ত্রীর মতে, দেশের প্রতিটি পরিবারে আয় বৃদ্ধি পেয়েছে এবং ভারতের লক্ষ্য আগামী দিনে বিশ্বের অন্যতম প্রধান আর্থিক শক্তি হয়ে ওঠা।

 ২০২৬ সালের বাজেটে কী কী বড় পরিবর্তন এল—এক নজরে

যে সমস্ত পণ্যের দাম কমছে

সস্তা হচ্ছে সোলার পাওয়ার সংক্রান্ত সামগ্রী

মাইক্রোওভেনের যন্ত্রাংশে শুল্ক কমানো হয়েছে

বিদেশে ভ্রমণ, পড়াশোনা ও চিকিৎসা খরচে স্বস্তি

ক্যান্সারের ১৭টি ওষুধ ও ডায়াবেটিসের ওষুধে শুল্ক হ্রাস

মোবাইল ফোনের দাম কমার সম্ভাবনা

ব্যাটারি, কাপড় ও চামড়াজাত দ্রব্য সস্তা হবে

TCS ৫% থেকে কমে ২% করা হল

বাজেট পেশের পরপরই সোনার দামে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। ১০ গ্রাম সোনার দাম নেমে এসেছে প্রায় ১৪৭,৯০০ টাকা। অন্যদিকে বাজেটের প্রতিক্রিয়ায় শেয়ার বাজারে বড় ধস দেখা দিয়েছে।

এক নজরে বাজেট ২০২৬


 যে সব পণ্যের দাম বাড়ছে

মদ ও সিগারেটের দাম বৃদ্ধি

খনিজ পদার্থের দাম বাড়ার সম্ভাবনা

এক নজরে বাজেট ২০২৬


রাজ্য ও দেশজুড়ে বড় পরিকাঠামো পরিকল্পনা

ডানকুনি–সুরাট নতুন ফ্রেট করিডর

দেশজুড়ে ৭টি হাই-স্পিড রেল করিডর

৫টি কেমিক্যাল পার্ক

দুর্গাপুরে ইস্ট-কোস্ট করিডর

প্রত্যেক জেলায় মহিলা হোস্টেল নির্মাণ

আয়ুর্বেদিক চিকিৎসা ও বস্ত্রশিল্পে বিশেষ জোর

কেন্দ্রের উদ্যোগে মেগা টেক্সটাইল হাব গঠন

আগামী ২ ফেব্রুয়ারি বাজেটের দ্বিতীয় পর্ব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!