বাংলাদেশের উপর পণ্যশুল্ক আরও কমাল আমেরিকা, নতুন চুক্তিতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত

NEWS INDIA বাংলা
0

 বাংলাদেশি পণ্যে শুল্ক কমাল আমেরিকা, ভবিষ্যতে শূন্য ট্যারিফের ইঙ্গিত

Bangladesh US trade agreement tariff cut news

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: বাংলাদেশের উপর পণ্যে শুল্ক আরও কমাল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর নেতৃত্বাধীন প্রশাসনের সিদ্ধান্তে ফের এক ধাপ কমল বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক (Tariff)। গত বছর যেখানে বাংলাদেশের পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারিত হয়েছিল, পরে তা কমে দাঁড়ায় ২০ শতাংশে। এবার সেই শুল্ক আরও কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনা হল।

এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Muhammad Yunus। সামাজিক মাধ্যমে (X platform) দেওয়া এক পোস্টে তিনি জানান, সোমবার বাংলাদেশ ও United States-এর মধ্যে একটি পারস্পরিক শুল্ক চুক্তি (Reciprocal Tariff Agreement) স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তির ফলেই ওয়াশিংটন বাংলাদেশের পণ্যের উপর শুল্ক আরও কমিয়েছে।

এই ঘোষণাকে আপাতত বাংলাদেশের জন্য স্বস্তির খবর হিসেবেই দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কারণ বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই টেক্সটাইল ও গার্মেন্টস (Textile & Garments) শিল্পের উপর নির্ভরশীল। বিশেষ করে আমেরিকার বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের বড় অংশীদারিত্ব রয়েছে।

তবে এখানেই শেষ নয়। ইউনুস আরও জানিয়েছেন, ভবিষ্যতে শূন্য পারস্পরিক শুল্ক (Zero Tariff) চালু করার লক্ষ্যে আমেরিকা বাংলাদেশের নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও পোশাক পণ্যের জন্য একটি বিকল্প মেকানিজম (Alternative Mechanism) তৈরির প্রস্তাব দিয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত পূরণ হলে কিছু পণ্যে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা মিলতে পারে।

উল্লেখ্য, প্রায় নয় মাস ধরে চলা আলোচনার পর এই বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ঠিক আগেই আমেরিকার সঙ্গে এই পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর হওয়ায় রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে, এই সিদ্ধান্ত আপাতত বাণিজ্যিকভাবে ইতিবাচক হলেও ভবিষ্যতে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে, তা সময়ই বলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!