প্রবাসী স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মী, ঠাঁই হলো শ্রীঘরে

NEWS INDIA বাংলা
0

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশেষ পরিকল্পনা ছিল। ভালোবাসার দিনটি কাটাতে এক প্রবাসীর বাড়িতে গিয়েছিলেন এক পুলিশকর্মী। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েন তিনি। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা থানার এলাকায়।

Bangladesh police officer detained case
প্রতিকী ছবি 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই এএসআই কিশোরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। অভিযোগ, গত ৪ থেকে ৫ মাস ধরে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি যোগ দেননি। তখন থেকেই তার বিরুদ্ধে সন্দেহ তৈরি হয়।

এলাকাবাসীদের দাবি, শনিবার গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে তাকে ঢুকতে দেখা যায়। বাড়ির মালিক সৌদি আরবে কর্মরত। তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। অভিযোগ, ওই পুলিশকর্মীর গভীর রাতে যাতায়াত স্থানীয়দের নজরে আসে। সন্দেহ বাড়তেই প্রতিবেশীরা তাকে অনুসরণ করে ওই বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে ওই পুলিশকর্মী ও প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি স্থানীয়দের।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে দু’জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতিবেশীদের মতে, এত দায়িত্বশীল পদে থাকার পরও তার কাছ থেকে এই ধরনের আচরণ প্রত্যাশিত নয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হতে পারে বলে জানা গেছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সাময়িক বরখাস্ত থেকে শুরু করে চাকরিচ্যুতি পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!