'টক্সিক’ টিজারের গাড়ির যৌনদৃশ্য ঘিরে তীব্র বিতর্ক, ইনস্টাগ্রাম ডিলিট অভিনেত্রী বিয়াত্রিস।

NEWS INDIA বাংলা
0

 

নিজস্ব সংবাদদাতা ,নিউজ ইন্ডিয়া:- দক্ষিণী রকিং স্টার যশ অভিনীত বহুল আলোচিত ছবি ‘টক্সিক’-এর টিজার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে গাড়ির ভিতরের ঘনিষ্ঠ দৃশ্য। সেই দৃশ্যে অভিনয় করা অভিনেত্রী বিয়াত্রিস তফেনবাখ শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলেছেন। এমনই দাবি এক বিনোদন ওয়েবের।

গত ৮ জানুয়ারি মুক্তি পাওয়া টিজারটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ, কোনও সতর্কীকরণ ছাড়াই প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্রকাশ্যে এসেছে, যা শিশু ও কিশোরদের মানসিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কর্ণাটকের আম আদমি পার্টির মহিলা শাখা টিজারটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে মহিলা কমিশনের কাছে চিঠি দিয়েছে। দলের রাজ্য সম্পাদক ঊষা মোহন বলেন, এই ধরনের দৃশ্য নারীদের সামাজিক মর্যাদা ও রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধে আঘাত করছে।

সব মিলিয়ে ‘টক্সিক’ এখন শুধু সিনেমা নয়, বরং সেন্সরশিপ, নৈতিকতা ও সোশাল মিডিয়ার দায়বদ্ধতা নিয়ে বড় বিতর্কের মুখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!