রাতের আকাশ থেকে মাটিতে নেমে এল অজানা যন্ত্র! শান্তিপুরে চাঞ্চল্য

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া: রাতের অন্ধকার ভেদ করে ভোরের দিকে নদীয়ার শান্তিপুর শহরের মাটিতে নেমে এল অজানা এক যন্ত্র। যন্ত্রটিতে আলো জ্বলতে দেখা যায় এবং পাশে পড়ে ছিল প্যারাসুটের মতো একটি বস্তু। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড-এর রাধাকৃষ্ণ পল্লী এলাকায়।

Weather Monitoring Device

এলাকাবাসীর দাবি, শুক্রবার সকালে রাস্তার উপর হঠাৎই তারা দেখতে পান এই অচেনা যন্ত্রটি। যন্ত্রটিতে আলো জ্বলছিল এবং তার পাশে প্যারাসুটের মতো বস্তু থাকায় তাঁদের ধারণা হয়, আকাশপথে প্যারাসুটের সাহায্যে এটি নামানো হয়েছে। এর জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অজানা যন্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। যন্ত্রটির প্রকৃতি জানতে পুলিশ প্রশাসনের পাশাপাশি বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়।

তবে এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাই। যেসব শিশুরা মোবাইল ফোন ব্যবহার নিয়ে প্রায়ই অভিভাবকদের চিন্তার কারণ হয়ে ওঠে, তারাই এবার রহস্যের সমাধান করে। Google Lens ও অন্যান্য তথ্য ঘেঁটে তারা জানতে পারে, এটি আসলে একটি আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র (Weather Monitoring Device), যার ব্যবহারিক মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

সবদিক খতিয়ে দেখে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে, এই যন্ত্র থেকে কোনও বিপদের সম্ভাবনা নেই। তবে সাতসকালে এমন অজানা যন্ত্র পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ানোটা ছিল স্বাভাবিকই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!