স্বপ্নেই কি আসন্ন বিপদের সংকেত? শাস্ত্র মতে অশুভ ইঙ্গিত দেয় যে স্বপ্নগুলি

NEWS INDIA বাংলা
0

 শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী, কিছু স্বপ্ন ভবিষ্যতের জন্য সতর্কবার্তা বহন করে। জেনে নিন কোন কোন স্বপ্ন দেখলে সাবধান হওয়া জরুরি।

নিউজ ইন্ডিয়া, ডিজিটাল ডেস্কঃ স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক অভ্যাস। আট থেকে আশি—প্রায় সকলেই জীবনের কোনও না কোনও সময় স্বপ্ন দেখে থাকেন। শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী, কিছু স্বপ্ন শুধু কল্পনার ফল নয়, বরং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা বহন করে। ভালো স্বপ্ন যেমন শুভ ইঙ্গিত দেয়, তেমনই কিছু স্বপ্ন অশুভ সংকেত দিয়ে আমাদের সাবধান করে তোলে।

ঘুমের জগতে দেখা নানা স্বপ্নের সঙ্গে বাস্তব জীবনের মানসিক অবস্থা ও ঘটনাপ্রবাহের যোগ রয়েছে বলে বিশ্বাস করা হয়। অনেক সময় বড় কোনও সমস্যার আগে মানুষ অস্বস্তিকর বা ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকে। শাস্ত্র মতে, নিচে উল্লেখিত স্বপ্নগুলিকে অশুভ সংকেত হিসেবে ধরা হয়—

লোকবিশ্বাস অনুযায়ী, স্বপ্নে কাক দেখাকে অশুভ মনে করা হয়। এটি দুঃসংবাদ, অসুস্থতা বা পারিবারিক সমস্যার ইঙ্গিত হতে পারে।

স্বপ্নে কোনও ব্যক্তিকে বা নিজেকেই খাদে পড়ে থাকতে দেখলে তা খারাপ ইঙ্গিত বহন করে।

লাউ, তরমুজ, লেবু জাতীয় ফল স্বপ্নে নিজেকে খেতে দেখলে তা মৃত্যুর ইঙ্গিত দেয়।

কোন উঁচু জায়গা থেকে নিজেকে পড়ে যেতে দেখলে সাবধান হওয়া উচিত। অনেক সময় চিন্তা বেশি থাকলে দেখা যায় এই ধরনের স্বপ্ন।

কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন নিজের বাড়ির দরজা ভাঙছেন তাহলে  চুরি বা ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

কোন রক্তপাত বা অ্যাক্সিডেন্ট এর স্বপ্ন দেখলে নিশ্চিত থাকুন আপনি কোন বড় অসুখের কবলে পড়তে চলেছেন।

স্বপ্নে নিজের আশেপাশে বা মাথার ওপর চিল বা শকুন ঘোরাফেরা করছে তা দেখলে খুব খারাপ প্রভাব পড়তে পারে।

নিজেকে যদি ভালুকের পিছনে তাড়া করতে দেখেন তাহলে বুঝবেন আপনার ব্যবসায় বড়সড় ক্ষতি হতে চলেছে।

মনে রাখা জরুরি, এগুলি শাস্ত্র ও লোকবিশ্বাসভিত্তিক ব্যাখ্যা। সব স্বপ্ন বাস্তবে ফল দেবে এমন নয়। তবে এমন স্বপ্ন দেখলে নিজের সিদ্ধান্ত ও জীবনযাপনে কিছুটা সতর্ক থাকা উপকারী হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!