নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া: সোমবার কলকাতা বিমানবন্দরে অভিষেক ব্যানার্জি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, SIR এর নামকরে অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে যথাযথ নথি থাকা সত্ত্বেও। এই প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণ নাগরিকত্বের অধিকার হারিয়ে ফেলছে।
SIR প্রক্রিয়ার কারণে যাদের ক্ষতি হয়েছে বা যারা তাঁদের পরিজনদের হারিয়েছে তার জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী।
অভিষেক আরো বলেন, পশ্চিমবঙ্গের জনগণের ভোটাধিকার যাতে না হারায়, তার জন্য তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে গেছে চালিয়ে যাবে ভবিষৎ -এও।
কেন্দ্রীয় সরকারের ১০ লক্ষ কোটি টাকার ঋণের কথা প্রসঙ্গে তিনি বলেন "উপযুক্ত নথি দেখানো হোক। গত ১২ বছরে যে সাড়ে ছয় লক্ষ্য কোটি টাকা আমি কর দিয়েছি তার সমস্ত উপযুক্ত নথি আমার কাছে আছে"।তার দাবি, সাধারণ মানুষ যাতে ভুল না বোঝে।
কেন্দ্রীয় সরকারের নীতির জন্য গরীব এবং মধ্যবিত্ত মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বছরের পর বছর শুধু কর দিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষ তার বদলে কোনো সুবিধা পাচ্ছেনা।
এই সমস্ত বিষয়কে সামনে রেখেই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেতা।

