মেয়ের স্মৃতিকে সেবায় রূপ দিলেন বাবা-মা—নদিয়ায় ‘অভয়া হাসপাতাল

NEWS INDIA বাংলা
0

 নিউজ ইন্ডিয়া ,নদীয়া:- আরজি কর কাণ্ডে নির্যাতিতা ও নিহত চিকিৎসক অভয়ার স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে নদিয়ার বুকে হাসপাতাল গড়ার উদ্যোগ নিলেন তাঁর বাবা-মা। সেই মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালেন কৃষ্ণনগরের প্রবীণ নির্দল পুরপ্রতিনিধি অসিত সাহা।

নিজস্ব চিত্র 

কৃষ্ণনগর সংলগ্ন মায়াকোল এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে নিজের সাত শতক জমি ও একটি অর্ধনির্মিত তিনতলা বাড়ি বিনামূল্যে দান করার ঘোষণা করেছেন তিনি। এই জমিতেই গড়ে উঠবে *‘অভয়া হাসপাতাল’*।

জমি পরিদর্শনের সময় অভয়ার মা আবেগভরে বলেন, “মানুষের সেবাই ছিল আমার মেয়ের আসল ধর্ম। সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতেই আমরা অভয়ার নামে হাসপাতাল গড়তে চাই।”

অশ্রুসজল কণ্ঠে অভয়ার বাবা জানান, “দেশ-বিদেশের বহু মানুষ আমাদের পাশে থাকতে চেয়েছেন। এবার মানুষের সেবার মধ্য দিয়েই আমরা অভয়ার স্মৃতি ধরে রাখতে চাই।”

হাসপাতালের জন্য জমি খোঁজার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সমাজকর্মী স্বপন ভৌমিক। শেষ পর্যন্ত অসিত সাহার মানবিক সিদ্ধান্তে বাস্তবের পথে হাঁটছে এই স্বপ্ন।

হাসপাতাল নির্মাণ ও পরিচালনার জন্য ৭ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। অভয়ার বাবা-মা ছাড়াও তাতে থাকছেন সমাজকর্মী ও দানকারী পরিবারের সদস্যরা।

কলকাতায় ফেরার আগে কৃষ্ণনগর আইএমএ ভবনে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করেন অভয়ার বাবা-মা। আইএমএ জানায়, অভয়ার স্মৃতিতে হাসপাতাল হলে বহু চিকিৎসক স্বেচ্ছায় সহযোগিতায় এগিয়ে আসবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!