add

ডিভোর্সের পর ৯ কিমি দণ্ডি! মুক্তির নতুন ট্রেন্ড ভাইরাল

NEWS INDIA বাংলা
0

বিয়ে ভাঙার পর কান্না নয়, দণ্ডবত যাত্রায় আলোচনায় যুবক

man doing dandi yatra after divorce viral India news

নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক : বিয়ে ভাঙলে কেউ কাঁদে, কেউ হাসে, কেউ আবার বন্ধু-বান্ধবের সঙ্গে পার্টি করে। তবে কখনও শুনেছেন বিয়ে ভাঙলে কেউ দন্ডি কাটে? আজ্ঞে, হ্যাঁ। সেটাও এখন ট্রেন্ডের আওতায় আসতে চলেছে। 

 উত্তর প্রদেশের এক যুবক প্রমান করে দিলেন সম্পর্ক বাঁচাতে নয়, সম্পর্ক থেকে মুক্তি পেতে দন্ডবত যাত্রা করা যায়। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, বিবাহবিচ্ছেদের পর তিনি নির্জলা উপোস অবস্থায় প্রায় ৯ কিমি দীর্ঘ দন্ডি কেটে মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। এটি কোনও সম্পর্ক টিকিয়ে রাখার মানত নয় বরং এই ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ উল্টো। 

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারাদিন ধরে বারবার মাটিতে শুয়ে প্রণাম করে এগিয়ে যান তিনি। তবে এই কঠিন যাত্রায় তিনি একা ছিলেন না। পরিবার- পরিজন, বন্ধু, আত্মীয়রা তার পাশে থেকে ভক্তিমূলক গান গেয়ে তাকে উৎসাহিত করেছেন। তবে বলা বাহুল্য, এমন সাপোর্ট পেলে ডিভোর্স যে ফেস্টিভ্যালে পরিণত পারে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এই ঘটনা তা আরো একবার প্রমান করে দিল। অবশেষে সন্ধ্যার দিকে তিনি মন্দির চত্ত্বরে পৌঁছান। সাধারণত মানুষ যেখানে বিয়ে না ভাঙার জন্য মানত করেন সেখানে এই ব্যতিক্রমী চিত্র দেখে বোঝায় যাচ্ছে যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে।


 সবশেষে বলা যায়,যত দিন যাচ্ছে সম্পর্কের সংজ্ঞাও যেমন বদলাচ্ছে তেমনই বদলাচ্ছে উদযাপনের ধরনও। আর আক্ষরিক অর্থে এই যুবক একেবারে গ্রাউন্ড লেভেলের উদহারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!